অঞ্চলিক সংবাদ

July 17, 2024 12:25 PM

রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে কেরেলার ৮-টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে কেরেলার ৮-টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। কান্নুর, কোঝিকোড়, ওয়েনাড়, পাল্লাকাড়, ত্রিসূর, ইডুক্কি, আল্লাপূজা ও কোট্টায়ামে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি টিউশন কেন্দ্র, অঙ্গনওয়াড়ি ও বেসরকারি কলেজগুলিতেও ছুটি দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট জে...

July 16, 2024 9:57 PM

সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বাজারদরের বর্তমান অবস্থা নিয়ে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার বৈঠক।

রাজ্য সরকার, খোলাবাজারে সবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বাজারদরের বর্তমান অবস্থা নিয়ে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজ নবান্নে কৃষ...

July 16, 2024 9:54 PM

উত্তর দিনাজপুরের চোপড়ার সালিশী সভায় নির্যাতনের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে।

উত্তর দিনাজপুরের চোপড়ার সালিশী সভায় নির্যাতনের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে। সালিশি সভার নামে এক মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী জামালউদ্দিন সরদারের বিরুদ্ধে। অন্যের জমি হাতিয়ে তিনি প্রাসাদোপম বাড়ি করেছেন বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নির...

July 16, 2024 9:52 PM

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ র গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানী, সুপ্রিম কোর্ট তিন সপ্তাহ স্থগিত রেখেছে।

২০১৬ সালের টেটের ৪২ হাজার নিয়োগের প্যানেল ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৪-র টেটের ভিত্তিতে ২০১৬-য় প্রাথমিক স্কুলে ৪২ হাজার শূন্য পদে নিয়োগ হয়। এই নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানিতে আজ বিচারপতি অমৃতা সিনহা ওই ৪২ হাজার নিয়োগের তালিকা দেখতে চ...

July 16, 2024 9:44 PM

বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি আজ প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব এবং প্রবীণ আইএএস আধিকারিক সঞ্জীব হনসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়।

বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি আজ প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব এবং প্রবীণ আইএএস আধিকারিক সঞ্জীব হনসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়। পাটনা, মধুবনি ছাড়াও নয়াদিল্লি ও পুণের বিভিন্ন এলাকায় সকাল ৬ টা থেকে প্রায় ১০ ঘন্টা ধরে তল্লাশি চলে। তদন্তকারীরা, ডিজিটাল রেকর্ড সহ বেশকিছু নথি ব...

July 16, 2024 9:39 PM

বন্যা ও অতি ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশের ১৭টি জেলার দেড় হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত।

বন্যা ও অতি ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশের ১৭টি জেলার দেড় হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। এছাড়াও বরেলি, পিলিভিট ও শাহজাহানপুরের শহরাঞ্চলও বন্যার কবলে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে বন্যা দুর্গতদের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ...

July 16, 2024 12:42 PM

রাজ্য বিধানসভার অধিবেশন আগামী সোমবার ২২-শে জুলাই বসতে চলেছে।

রাজ্য বিধানসভার অধিবেশন আগামী সোমবার ২২-শে জুলাই বসতে চলেছে। সর্বদলীয় বৈঠকের পর প্রথম দিন শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যাবে। পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কার্যসূচী স্থির করা হবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। এই অধিবেশনে পয়লা জুলাই থেকে ব...

July 16, 2024 12:41 PM

কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানির মামলার শুনানি  শেষ হয়েছে।

কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানির মামলার শুনানি  শেষ হয়েছে। গতকাল রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর আইনজীবীর  বক্তব্য শুনে নির্দেশ স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও।  শুনানির সময় রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, মুখ্যমন্...

July 16, 2024 12:39 PM

২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলকে বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে।

২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলকে বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রসিদির ডিভিশন বেঞ্চ ২৫ হাজার ৭৫৩ জন গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম এবং একাদশ – দ্বাদশের  শিক্ষক ও শিক্ষা ...

July 16, 2024 12:24 PM

জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় গত সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই-এ এক আধিকারিক সহ চার সেনা জওয়ান শহীদ হয়েছেন।

জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় গত সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই-এ এক আধিকারিক সহ চার সেনা জওয়ান শহীদ হয়েছেন। গতকাল রাত পৌনে আটটা নাগাদ জঙ্গি উপস্হিতির খবর পেয়ে  ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। দু-পক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময় । ২০ মিনিটের বেশি সময় ধরে এই লড়াই চলে। জঙ্গিদে...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।