অঞ্চলিক সংবাদ

August 12, 2024 11:12 AM

রাজস্থানে প্রবল বৃষ্টির জেরে মৃত্যু হল ২২ জনের। আজ সাত জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

রাজস্থানের বিভিন্ন অংশে গত শনিবার থেকে অবিশ্রান্ত বর্ষণে অন্ততপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। জয়পুর, কারাওলি, সোয়াই মাধোপুর ও দৌসায় গতকাল বিভিন্ন সড়কে জল দাঁড়িয়ে যায়। কর্তৃপক্ষ জয়পুর, জয়পুর গ্রামীণ,সোয়াই মাধেপুর, গঙ্গাপুর ও ভারতপুর জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করেছে। মুখ্যম...

August 11, 2024 4:33 PM

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী রাজ্যে আরও চারটি ESI হাসপাতাল তৈরি করায় সায় দিয়েছে রাজ্য সরকার।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী রাজ্যে আরও চারটি ESI হাসপাতাল তৈরি করায় সায় দিয়েছে রাজ্য সরকার।     উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিঙে প্রতিটিতে ১০০ শয্যা যুক্ত এই অত্যাধুনিক হাসপাতালগুলি তৈরি করা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।  উল্লেখ্য, রাজ্যে বর্তমানে ১৩ টি ESI হ...

August 10, 2024 7:20 PM

আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত হলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।

আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত হলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সহ সব দিক খতিয়ে দেখা হবে। জুনিয়ার ডাক্তারদের ...

August 10, 2024 7:19 PM

আর জি কর-এ ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা।

আর জি কর-এ ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। বিকেল চারটে থেকে শুরু হওয়া ওই বৈঠকে সরকারী হাসপাতালগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে আলোচনা হচ্ছে বলে খবর। রাজ্যের স্বাস্হ্য স...

August 10, 2024 7:13 PM

আন্তর্জাতিক সিংহ দিবস উপলক্ষ্যে আজ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শাসনের গিরে এক অনুষ্ঠানে যোগ দেন।

আন্তর্জাতিক সিংহ দিবস উপলক্ষ্যে আজ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শাসনের গিরে এক অনুষ্ঠানে যোগ দেন। সৌরাষ্ট্রের ১১ টি জেলা জুড়ে দিনটি উদযাপন করা হয় যেখানে ২১ লক্ষ নাগরিক অংশ নেয়। উল্লেখ্য, এশিয়া মহাদেশে সিংহ একমাত্র ভারতের গুজরাতেই পাওয়া যায়। ১৯৯০ সালে এখানে সিংহের সংখ্যা ছিল ২৮৪ টি ২...

August 9, 2024 1:16 PM

 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শববাহী শকটে বিধানসভায় আসে।

 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শববাহী শকটে বিধানসভায় আসে।  অন্তিম শয্যায় শায়িত বুদ্ধদেব বাবুকে শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন তৃণমূল  কংগ্রেস-বিজেপির বিধায়করা। বুদ্ধবাবুর মরদেহে মাল্যদান করেন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ মন্ত্রিসভার সদস...

August 9, 2024 12:25 PM

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। গতকালই দু-দিনের সফরে ঝাড়গ্রামে পৌঁছন। তাঁর সঙ্গে আছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ। মুখ্যমন্ত্রী আজ এই দিনটি উদযাপনের মঞ্চ থেকেই নব গঠিত ঝাড়গ্রাম জ...

August 8, 2024 2:12 PM

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত।

 রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রবীণ CPIM নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সকাল ৮’টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের তরফে জানানো হয়েছ...

August 7, 2024 9:56 PM

একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল দুদিনের সফরে ঝাড়গ্রাম যাচ্ছেন।

একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল দুদিনের সফরে ঝাড়গ্রাম যাচ্ছেন। শুক্রবার ঝাড়গ্রামে রাজ্য সরকারের তরফে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকেই জেলার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। যার মধ্যে ১২০ কোটি ট...

August 7, 2024 9:51 PM

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের এক কলেজ পড়ুয়ার ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের এক কলেজ পড়ুয়ার ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। দিন কয়েক ধরেই প্রবল জ্বরে ভুগছিল সোহেল রানা নামের বছর ১৯ এর ওই যুবক। গত সোমবার তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পরে। এরপরই তাকে ভর্তি করা হয় সুতির মহেশাইল গ্রামীন হাসপাতালে। মঙ্গ অবস্থা অবনতি হওয়ায় গতকাল সোহেলকে উমর...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।