জাতীয়

September 17, 2024 12:41 PM

কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত PGT চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে আজ স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলেছে

কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত পি জি টি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে আজ স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলেছে।   প্রধান বিচারপতি ডি ওয়াই  চন্দ্রচূড় এবং দুই বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানির সময় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- সিবিআই, নতুন করে তদন্তের ‘স্টেটাস রিপোর...

September 17, 2024 12:32 PM

অষ্টম ভারত ‘জল সপ্তাহে’র আজ সূচনা হয়েছে

 অষ্টম ভারত ‘জল সপ্তাহে’র আজ সূচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠানের সূচনা করেন। চারদিনের এই সম্মেলনে প্রায় চার হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এদের মধ্যে আছেন বাইরের ৪০ টি দেশের ২০০ জন বিদেশী প্রতিনিধি’ও।

September 17, 2024 12:31 PM

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭৪-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭৪-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, শ্রী মোদী তাঁর অসামান্য ব্যক্তিত্ব, অবিস্মরণীয় কাজের মধ্যে দিয়ে দেশকে সমৃদ্ধির ও সম্মানের পথে এগোতে সাহায্য করেছেন। রাষ্ট্রপতি তাঁ...

September 16, 2024 9:57 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান যুগকে ভারতের জন্য স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান যুগকে ভারতের জন্য স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশ তার অমৃত কাল প্রত্যক্ষ করছে এবং আগামী ২৫ বছরে ভারতকে একটি উন্নত জাতি হিসাবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারিত হয়েছে। এই বিকশিত ভারতের স্বপ্ন পূরণে গুজরাটের বড় ভূমিকা রয়েছে।      আজ আমেদাবাদে ৮ হাজার কোটি টা...

September 16, 2024 11:21 AM

জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে।

জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই দফায় ৭টি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে আগামী বুধবার  ভোটগ্রহণ। জেলাগুলি হল ডোডা, কিশতওয়ার, রামবান, অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ান। দ্বিতীয় ও তৃতীয় দফায় আগামী ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ভোট নেওয়া হবে। গণনা ৮ ই...

September 16, 2024 9:56 AM

টাইফুন ইয়াগির তান্ডবে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে অপারেশন সদভাবের সূচনা করেছে ভারত।

টাইফুন ইয়াগি-র তান্ডবে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামের জন্য সরকার অপারেশন সদভাব এর সূচনা করেছে। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সদভাবের আওতায় ভিয়েতনামকে ১০ লক্ষ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ বিমানে ইতোমধ্যেই ভিয়েতনাম পৌঁছেছে ৩৫ টন ত্রাণ সহায়তা। এতে রয়েছে জল শোধন সামগ্রী, জলের পাত্র, ব্ল্যাঙ...

September 16, 2024 9:53 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে RE Invest Global Industrial Meet-এর উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে RE Invest Global Industrial Meet-এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এর আয়োজন করেছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ও তার ব্যবহার এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারতের অভুতপূর্ব অগ্রগতির বিষয়টি তুলে ধরা হবে এই...

September 16, 2024 11:19 AM

পয়গম্বর হজরত মহম্মদের জন্মদিনটি আজ ঈদ-এ-মিলাদ-উন-নবী হিসেবে পালিত হচ্ছে।

আজ বিশ্ব নবী দিবস, ঈদ-এ-মিলাদ-উন-নবী। এই দিনটি পয়গম্বর হজরত মহম্মদের জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযথ ধর্মীয় উত্সাহ ও উদ্দীপনার সঙ্গে আজ ঈদ-এ-মিলাদ-উন-নবী পালিত হচ্ছে। পয়গম্বরের জীবন ও তাঁর শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে মিলাদ-মেহফিল এবং সিরাত চর্চার। এই উপলক্ষে অনেক জায়গায় মিলাত শ...

September 16, 2024 9:40 AM

আজ ওজন স্তর সংরক্ষন দিবস।

আজ ওজন স্তর সংরক্ষন দিবস। প্রতি বছর ১৬ই সেপ্টেম্বর দিনটি উদযাপিত হয়। অত্যন্ত স্পর্শকাতর এই গ্যাসের স্তরটি, পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক বিভিন্ন রশ্মির থেকে ঢালের মতো রক্ষা করে আসছে। এবছরের বিশ্ব ওজোন স্তর সংরক্ষন দিবসের মূল ভাবনা হলো, “মন্ট্রিয়াল প্রোটোকলঃ অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশনস”।

September 15, 2024 10:07 PM

মহানবী হজরত মহম্মদের জন্মদিন মিলাদ-উন-নবী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মহানবী হজরত মহম্মদের জন্মদিন মিলাদ-উন-নবী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, মহানবী ভালোবাসা এবং সৌভ্রাতৃত্বের আদর্শে সমাজের সকল মানুষকে অনুপ্রাণিত করেছেন। এছাড়া তিনি সাম্য ও ঐক্যের কথাও বলেছেন। রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সকলের কা...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।