জাতীয়

July 10, 2024 9:47 PM

উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, দেশে অরহর ডালের দাম কমছে।

ধারাবাহিক প্রচেষ্টার কারণে দেশে অরহর ডালের দাম কমছে বলে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে। কৃষক এবং গ্রাহকদের স্বার্থের কথা ভেবেই মূল্য স্থিতিশীল রাখতে কেন্দ্র গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এই উদ্যোগের ফলেই অরহর ডালের পাইকারি মূল্য ইন্দোরে ৩ দশমিক ১/২ শতাংশ এবং দিল্লির বাজারে ১ দশমিক ...

July 10, 2024 2:12 PM

তপশীলি জাতি ও উপজাতি সাব প্ল্যানের দুটি পৃথক তহবিল থেকে অর্থ সরিয়ে তা রাজ্যের পাঁচটি প্রকল্পে ব্যবহার করা নিয়ে কর্নাটক সরকারের রিপোর্ট তলব করেছে জাতীয় তপশিলী কমিশন।

তপশীলি জাতি ও উপজাতি সাব প্ল্যানের দুটি পৃথক তহবিল থেকে অর্থ সরিয়ে তা রাজ্যের পাঁচটি প্রকল্পে ব্যবহার করা নিয়ে কর্নাটক সরকারের রিপোর্ট তলব করেছে জাতীয় তপশিলী কমিশন। সংবাদ মাধ্যম থেকে এই বিষয়টি কমিশনের গোচরে আসে। আগামী সাত দিনের মধ্যে বিস্তারিত ভাবে এই রিপোর্ট জমা দিতে হবে বলে খবর। উল্লেখ্য, কর্না...

July 10, 2024 2:14 PM

ফৌজদারী আইনের ১২৫ ধারা অধীনে মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদের পর তাঁর স্বামীর কাছ থেকে খোরপোষের দাবী করতে পারেন বলে শীর্ষ আদালত জানিয়েছে।

ফৌজদারী আইনের ১২৫ ধারা অধীনে মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদের পর তাঁর স্বামীর কাছ থেকে খোরপোষের দাবী করতে পারেন বলে শীর্ষ আদালত জানিয়েছে। এই ধারা অধীনে এক বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীকে খোরপোষ না দেওয়ার জন্য প্রাক্তন স্বামী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচার অগাস্টিন জর্জ মাসি...

July 10, 2024 12:05 PM

রুশ সেনাবাহিনীতে সহায়ক কর্মী হিসাবে কর্মরত ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি এবং তাদের দেশে ফিরে আসা নিশ্চিত করতে রাশিয়া ভারতের দাবিতে সম্মত হয়েছে

বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, রুশ সেনাবাহিনীতে সহায়ক কর্মী হিসাবে কর্মরত ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি এবং তাদের দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য রাশিয়া ভারতের দাবিতে সম্মত হয়েছে। শ্রী কোয়াত্রা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়টি...

July 10, 2024 12:02 PM

কেন্দ্রীয় প্রকল্পের অধীনে আরও ঋণ দেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রক বেসরকারি ব্যাঙ্কগুলিকে অনুরোধ করেছে

দক্ষ কারিগর এবং রাস্তার হকারদের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য পিএম স্বনিধি, পিএম বিশ্বকর্মা এবং জন সমর্থ পোর্টালের মতো আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পের অধীনে আরও ঋণ দেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রক বেসরকারি ব্যাঙ্কগুলিকে অনুরোধ করেছে। আর্থিক পরিষেবা দফতরের সচিব, বিবেক জোশী গতকাল বেসরকারি ব্যাঙ্কগুলির শ...

July 10, 2024 11:58 AM

অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেমারের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

 দু দেশের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অস্ট্রিয়ায়। একচল্লিশ বছর পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী  সে দেশ সফর করছেন। গতরাতে ভিয়েনায় পৌছালে তাঁকে ভারতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেমারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্...

July 9, 2024 10:11 PM

নিট ইউ জি প্রশ্ন ফাঁস মামলায় সিবিআই বিহার থেকে আরও দু-জনক গ্রেফতার করেছে

নিট ইউ জি প্রশ্ন ফাঁস মামলায় সিবিআই বিহার থেকে আরও দু-জনক গ্রেফতার করেছে। সানি কুমার নামে এক পরীক্ষার্থীকে নালন্দা থেকে ধরা হয়। গয়া থেকে গ্রেফতার করা হয় আর এক পরীক্ষার্থীর বাবা রঞ্জিত কুমারকে। প্রশ্ন ফাঁস কান্ডে এপর্যন্ত বিহার ও ঝাড়খন্ড থেকে ৮ এবং মহারাষ্ট্রের লাতুর, গুজরাটের গোধরা ও উত্তরাখন্ডের দ...

July 9, 2024 10:08 PM

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনে আগামীকাল উপনির্বাচন

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনে আগামীকাল উপনির্বাচন। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোট গণনা শনিবার, ১৩ই জুলাই। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা, হিমাচলপ্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর, বিহারের রূপাউলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, তা...

July 9, 2024 10:06 PM

জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির জন্য, অধ্যাপক ও ডাক্তার সৌম্যা স্বামীনাথানকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে

জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি-NTEP-র জন্য, অধ্যাপক ও ডাক্তার সৌম্যা স্বামীনাথানকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করবেন। মন্ত্রকএক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে, নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানো, গবেষ...

July 9, 2024 9:57 PM

শিক্ষার্থীদের তাদের জ্ঞান এবং দক্ষতা মানবজাতির স্বার্থে ব্যবহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

শিক্ষার্থীদের তাদের জ্ঞান এবং দক্ষতা মানবজাতির স্বার্থে ব্যবহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওড়িশার ভুবনেশ্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-NISER-এর ত্রয়োদশ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীমতি মুর্মু, সদ্য স্নাতক হওয়া পড়ুয়াদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শ...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।