July 12, 2024 12:05 PM

স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত কেন্দ্রীয় বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

সমস্ত কেন্দ্রীয় বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বি এস এফ, সি আর পি এফ, সি আই এস এফ ও এস এস বি-র প্রধানরা গতকাল ১০ শতাংশ প্রাক্তন অগ্নিবীর নিয়োগের কথা ঘোষণা করেন। বয়সের ক্ষেত্রে তারা ছাড় পাবেন এবং শারীরিক দক্ষতার কোন পরীক্ষা দিতে হবে না।

July 12, 2024 9:51 AM

মহিলাদের সিঙ্গলসে ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের বারবারার ক্রেজিকোভা ও ইতালির জেসমিন পাওলিনি মুখোমুখি হবেন।

চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রেজিকোভা, উইম্বলডন টেনিসের মহিলাদের সিঙ্গেলস এর ফাইনালে পৌঁছেছেন। London’এ গতরাতে সেমিফাইনালে ৩১তম বাছাই  ক্রেজিকোভা, কাজাখস্থানের এলিনা রাইবাকিনাকে  ৩-৬, ৬-৩ , ৬-৪ এ পরাজিত করেন। আগামীকাল ফাইনালে ক্রেজিকোভা ও জাসমিন পাউলিনি মুখোমুখি হবেন।  এর আগে, সপ্তম বাছাই ইতালির জাসম...

July 11, 2024 10:04 PM

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভারতের কাছে বিমস্টেক হল ‘প্রতিবেশীই প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ‘সাগর’ নীতির মিলনস্থল।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ বিমস্টেকের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনার ফাঁকে একাধিক বৈঠক করেছেন। থাইল্যান্ড ও মায়ানমারের সঙ্গে তিনি এক ত্রিপাক্ষিক বৈঠক করেন। আলোচনায় মূলত যোগাযোগ প্রকল্পের ওপর আলোকপাত করা হয় যা বিমস্টেকের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরী । সীমান্তে স্থিতিশীলতা এবং মানবিক সহায়তা নিয়েও তাঁরা...

July 11, 2024 9:46 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লীতে নীতি আয়োগের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লীতে নীতি আয়োগের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেন।  ২০২৪-২৫ অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন শ্রী মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, প্রধানমন্ত্রীর প্...

July 11, 2024 8:12 PM

উত্তর-পূর্ব ভারতে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তর-পূর্ব ভারতে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোঙ্কন,গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটকে আগামীকাল থেকে ১৫ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী পাঁচ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, এবং বিহারে বজ্রবিদ্যুৎ-সহ...

July 11, 2024 5:09 PM

মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর২৪পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন সবজি বাজার পরিদর্শন করেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর২৪পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা আজ সকালে বসিরহাট, ব্যারাকপুর, মধ্যমগ্রাম,সল্টলেকের বিভিন্ন সবজি বাজার পরিদর্শন করে, কাঁচা আনাজের দাম খতিয়ে দেখেন।

July 11, 2024 5:00 PM

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ কলকাতা ময়দানে এনসিসি ইন্সটিটিউট পরিদর্শন করেন।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ কলকাতা ময়দানে এনসিসি ইন্সটিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গ ও সিকিমের এনসিসি ডায়রেক্টরেটের এডিজি, এনসিসির আধিকারিক, প্রশিক্ষক এবং ক্যাডেটদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি দেশ গঠনে এনসিসির ভূমিকার প্রশংসা করেন। ভারতীয় সেনা, বিমান ও নৌ বাহিনীর ক্যাডেটরা...

July 11, 2024 4:58 PM

কলকাতার কাশিপুর গান এন্ড শেল ফ্যাক্টরি পরিদর্শনে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী।

কলকাতার কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ। বুধবার সন্ধ্যায় তিনি কারখানার কার্যপ্রণালী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এরপর উৎপাদন বৃদ্ধি করতে কারখানায় যেসব অত্যাধুনিক সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে এবং পরিক...

July 11, 2024 1:20 PM

কেন্দ্রীয় সরকার সামুদ্রিক নিরাপত্তা ও আকাশ পথের সুক্ষায় সব সময় সক্রিয় বলে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকার সামুদ্রিক নিরাপত্তা ও আকাশ পথের সুক্ষায় সব সময় সক্রিয় বলে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ জানিয়েছেন। কলকাতায় গতকাল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স - জিআরএসই-র এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতি সাহায্য নিয়ে এবং নিষ্ঠার সঙ্গে সরকার সমুদ্র নিরাপত্তা ও সশস...

July 11, 2024 12:43 PM

শহর কলকাতায় হকার সমীক্ষার প্রাথমিক কাজ শেষ হয়েছে।

শহর কলকাতায় হকার সমীক্ষার প্রাথমিক কাজ শেষ হয়েছে। পয়লা জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল।  পুরসভার টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশ যৌথভাবে গড়িয়াহাট, ধর্মতলা, নিউমার্কেট, হাতিবাগান সহ শহরের নানা অংশে প্রাথমিক কাজ শেষ করে ডিজিট্যাল তথ্য যাচাই করছেন। সাত হাজারের বেশী তথ্য ডিউজিট্যালি নথিভুক্ত করয়া ...