July 17, 2024 11:21 AM

আন্তর্জাতিক অর্থভাণ্ডার আই এম এফ, ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ভারতের বিকাশহার ৭ শতাংশ হওয়ার পূর্বাভাষ দিয়েছে।

আন্তর্জাতিক অর্থভাণ্ডার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ভারতের বিকাশ হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৮ শতাংশ থেকে ৭ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে। ব্যক্তিগত ক্ষেত্রে বিশেষত গ্রামীণ ভারতে ভালো চাহিদার জন্য এই বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আইএম এই রিপোর্ট প্রকাশ করে। গত এপ্রিল মাসে...

July 17, 2024 9:59 AM

ভারতের সুমিত নাগাল সুইস ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও ডাবলকে পরাজিত হয়েছে।

ভারতের সুমিত নাগাল সুইডিস ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সুইডেনের বাস্টার্ড টেনিস স্টেডিয়ামে গতরাতে এই ম্যাচে সুমিত রাউন্ড অফ ৩২-এর লড়াই-এ ৬-৪,৬-৩-এ সুইডেনের এলিয়াস ইমারকে হারিয়ে দেন। তবে, পুরুষদের ডাবলসে সুমিত ও তাঁর পোলিস জুটি ক্যারল ড্রেজে উইস্কি পরাজিত...

July 17, 2024 9:03 AM

সরকার নীতি আয়োগ পুনর্গঠন করেছে।

সরকার নীতি আয়োগ পুনর্গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ারপার্সন এবং সুমন কে বেরি ভাইস চেয়ারপার্সন হিসেবেই রয়েছেন। পূর্ণাঙ্গ সদস্য হিসেবেই থাকছেন, ভি কে সারশ্বত, অধ্যাপক রমেশ চাঁদ, ডক্টর ভি কে পল ও অরবিন্দ ভিরমানি। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, কৃষিমন্ত্রী ...

July 17, 2024 9:01 AM

আজ মহরম। ইসলাম ধর্মাবলম্বীরা শোকের আবহে দিনটি পালন করছেন।

আজ মহরম। ইসলামী বর্ষপঞ্জীর পবিত্র প্রথম মাসের দশম এই দিনে পালিত হবে মহরম। আশুরার এই দিনটিতে ইসলাম ধর্মাবলম্বীরা, কারবালা মরু প্রান্তরে অত্যাচারী এজিদের বাহিনীর হাতে পয়গম্বর হজরত মহম্মদের দৌহিত্র ইমাম হোসেনের সপরিবার শহীদ হওয়াকে স্মরণ করে শোক পালন করেন। কালো পোশাকে তাজিয়া দুলদুল নিয়ে মিছিল করে ‘হা...

July 16, 2024 9:57 PM

সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বাজারদরের বর্তমান অবস্থা নিয়ে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার বৈঠক।

রাজ্য সরকার, খোলাবাজারে সবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর বাজারদরের বর্তমান অবস্থা নিয়ে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজ নবান্নে কৃষ...

July 16, 2024 9:54 PM

উত্তর দিনাজপুরের চোপড়ার সালিশী সভায় নির্যাতনের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে।

উত্তর দিনাজপুরের চোপড়ার সালিশী সভায় নির্যাতনের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে। সালিশি সভার নামে এক মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী জামালউদ্দিন সরদারের বিরুদ্ধে। অন্যের জমি হাতিয়ে তিনি প্রাসাদোপম বাড়ি করেছেন বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নির...

July 16, 2024 9:52 PM

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ র গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানী, সুপ্রিম কোর্ট তিন সপ্তাহ স্থগিত রেখেছে।

২০১৬ সালের টেটের ৪২ হাজার নিয়োগের প্যানেল ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৪-র টেটের ভিত্তিতে ২০১৬-য় প্রাথমিক স্কুলে ৪২ হাজার শূন্য পদে নিয়োগ হয়। এই নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানিতে আজ বিচারপতি অমৃতা সিনহা ওই ৪২ হাজার নিয়োগের তালিকা দেখতে চ...

July 17, 2024 11:35 AM

সম্প্রতি চার বিধানসভা উপনির্বাচনে অধিকাংশ ভোটদাতাকে ভোট দিতে দেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ করেছে।

সম্প্রতি চার বিধানসভা উপনির্বাচনে অধিকাংশ ভোটদাতাকে ভোট দিতে দেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ করেছে। উপ নির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের মধ্যে থেকে প্রতিকী হিসেবে ১০০জনকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার, প...

July 16, 2024 9:44 PM

বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি আজ প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব এবং প্রবীণ আইএএস আধিকারিক সঞ্জীব হনসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়।

বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় ইডি আজ প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব এবং প্রবীণ আইএএস আধিকারিক সঞ্জীব হনসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায়। পাটনা, মধুবনি ছাড়াও নয়াদিল্লি ও পুণের বিভিন্ন এলাকায় সকাল ৬ টা থেকে প্রায় ১০ ঘন্টা ধরে তল্লাশি চলে। তদন্তকারীরা, ডিজিটাল রেকর্ড সহ বেশকিছু নথি ব...

July 16, 2024 9:39 PM

বন্যা ও অতি ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশের ১৭টি জেলার দেড় হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত।

বন্যা ও অতি ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশের ১৭টি জেলার দেড় হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। এছাড়াও বরেলি, পিলিভিট ও শাহজাহানপুরের শহরাঞ্চলও বন্যার কবলে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে বন্যা দুর্গতদের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ...