July 20, 2024 10:17 AM

সুইডিশ ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিংগলস এর সেমি ফাইনালে স্পেনের রাফায়েল নাদাল, ক্রোয়েশিয়ার দুজে আজদুকভিচ-এর মুখোমুখি হবেন।

সুইডেনের বাস্তাদে আজ সুইডিশ ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিংগলস এর সেমি ফাইনালে স্পেনের রাফায়েল নাদাল, ক্রোয়েশিয়ার দুজে আজদুকভিচ-এর মুখোমুখি হবেন। নাদাল গতকাল আর্জেন্টিনার মারিয়ানো নাভনকে ৬-৭,  ৭-৫, ৭-৫ এ  হারিয়ে সেমিফাইনালে ওঠেন। আরেক সেমিফাইনালে আর্জেন্টিনার থিয়াগো আগাস্তিন তিরান্তে, সপ্তম বাছ...

July 20, 2024 9:46 AM

মাইক্রোসফট ও তার সহযোগী পরিষেবা বসে যাওয়ায় গতকাল বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্যসুরক্ষা সহ একাধিক ক্ষেত্র, যে বিশাল সমস্যার মুখে পড়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মাইক্রোসফট ও তার সহযোগী পরিষেবা বসে যাওয়ায় গতকাল বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্যসুরক্ষা সহ একাধিক ক্ষেত্র, যে বিশাল সমস্যার মুখে পড়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সফটওয়ারে আউটেজের কারণে লক্ষ লক্ষ মানুষ চরম হেনস্তার শিকার হন। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউডস্ট্রাইকের সফটওয়্যার আপডেটে স...

July 20, 2024 9:43 AM

মাইক্রোসফট আউটেজের কারণে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও ভারতের আর্থিক ও লেনদেন ব্যবস্থাপনায় এর কোনো প্রভাব পড়েনি।

মাইক্রোসফট আউটেজের কারণে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও ভারতের আর্থিক ও লেনদেন ব্যবস্থাপনায় এর কোনো প্রভাব পড়েনি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত সংস্থাগুলির সঙ্গে আর বি আই বিষয়টি মূল্যায়ন করে দেখেছে। তাতে দেখা গেছে, মাত্র ১০টি ব্যাঙ্ক এবং এন বি এফ সিতে ...

July 20, 2024 9:38 AM

ভারত, ভুটানের সঙ্গে তার নিবিড় মৈত্রীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরো জোরদার করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে।

ভারত, ভুটানের সঙ্গে তার নিবিড় মৈত্রীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরো জোরদার করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে।    ভুটান সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেদেশের প্রধানমন্ত্রী শেরিং তোপগে-র সঙ্গে সাক্ষাৎ করে ভারতের এই অবস্থানের কথা তুলে ধরেন। ভুটান সরকার ও সেদেশের জনগণের অগ্রাধিকার...

July 20, 2024 9:32 AM

সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ঘোরতর হয়ে ওঠায় বাংলাদেশ সরকার কার্ফু ঘোষনা করেছে।

সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ঘোরতর হয়ে ওঠায় বাংলাদেশ সরকার কার্ফু ঘোষনা করেছে। পুলিশ দেশজুড়ে ছড়িয়ে পড়া হিংসা সামাল দিতে না পারায় সেনা নামানো হয়েছে। সরকারী চাকরীতে সংরক্ষণের বিরোধীতা করে কোটা সংস্কারের দাবিতে তৈরী হওয়া আন্দোলনকে ঘিরে হিংসার ঘটনায় এখনো পর্যন্ত সারা দেশে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনে...

July 19, 2024 9:20 PM

সুপ্রিম কোর্ট, রাজ্যের উদ্দেশে নোটিশ জারি করেছে

সংবিধানের ৩৬১ নম্বর ধারায়  ফৌজদারি, দেওয়ানি ও সাংবিধানিক মামলায় তদন্ত করা থেকে রাজ্যপালের পদ-কে দেওয়া রক্ষাকবচ নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের মহিলা কর্মীর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট, রাজ্যের উদ্দেশে নোটিশ জারি করেছে। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শীর্ষ আ...

July 19, 2024 9:12 PM

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগামী ২০৩০সালের মধ্যে সারাদেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করবে।

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগামী ২০৩০সালের মধ্যে সারাদেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করবে। কলকাতায় আজ সংস্থার ন্যাশনাল ল্যান্ডস্লাইড ফোরকাস্টিং সেন্টার বা জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করে কেন্দ্রীয় খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি একথা জানিয়েছেন। তিনি বলে...

July 19, 2024 5:40 PM

উত্তর প্রদেশের গোন্ডায় চন্ডীগড় থেকে অসমগামী ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

উত্তর প্রদেশের গোন্ডায় চন্ডীগড় থেকে অসমগামী ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে কোচের তলা থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। উল্লেখ্য,গতকাল বেলা আড়াইটে নাগাদ মানকাপুর স্টেশনের কাছে ট্রেনটির ২৩টি বগির মধ্যে ২১ টি লাইনচ্যুত হয়। এই ঘটনায় অন্ততঃ...

July 19, 2024 5:38 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমাসের ২৮ তারিখ আকাশবাণীতে মন-কি-বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ-বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমাসের ২৮ তারিখ আকাশবাণীতে মন-কি-বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ-বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন-কি-বাতের ১১২-তম পর্ব। বেলা ১১-টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এ আই আর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য...

July 19, 2024 5:39 PM

মাইক্রফট সফটওয়ারে আজ দুনিয়া জুড়ে নানা পরিষেবা ব্যপকভাবে বিঘ্নিত হয়েছে।

মাইক্রফট সফটওয়ারে আজ দুনিয়া জুড়ে নানা পরিষেবা ব্যপকভাবে বিঘ্নিত হয়েছে। সমস্যার মুখে পড়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক উড়ান সংস্থাগুলি। ভারতে ইন্ডিগো, আকাশ এবং স্পাইজ জেট বিমান সংস্থার চেক ইন ব্যবস্থা পুরোপুরি বসে যায়। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে সংস্থাগুলি জানিয়েছে।...