July 22, 2024 11:46 AM

মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটে ডাম্বুলায়, শ্রীলঙ্কা আজ মালোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে

মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটে ডাম্বুলায়, শ্রীলঙ্কা আজ মালোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর ২-টোয়। অন্য ম্যাচে বাংলাদেশের মেয়েরা খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধে সাতটায়।

July 22, 2024 11:43 AM

হাঙ্গেরিয়ান গ্রাঁপ্রিতে অস্ট্রেলিয়ার ফর্মুলা ওয়ান তারকা অস্কার পিয়াস্ত্রি প্রথম খেতাব জয় করেছেন

হাঙ্গেরিয়ান গ্রাঁপ্রিতে অস্ট্রেলিয়ার ফর্মুলা ওয়ান তারকা অস্কার পিয়াস্ত্রি প্রথম খেতাব জয় করেছেন। তিনি ম্যাকলারেনের হয়ে এই খেতাব জিতলেন। ওই দলেরই ব্রিটিশ বেলজিয়ান রেসার ল্যান্ডো নরিস দ্বিতীয় স্হানে রয়েছেন।

July 22, 2024 10:32 AM

জো বাইডেন আগামী নভেম্বরে মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন

জো বাইডেন আগামী নভেম্বরে মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি গতরাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় এই তথ্য জানান। তিনি বলেন আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করা তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান। ডেমোক্রেটিক পার্টি ও জাতির স্বার্থে রাষ্ট্রপতি হিসেবে বাক...

July 22, 2024 9:58 AM

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরাখন্ডে আজ এবং হিমাচল প্রদেশ, পশ্চিম মধ্য প্রদেশ ও গুজরাটে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরাখন্ডে আজ এবং হিমাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ ও গুজরাটে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কেরালা , মাহে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা , চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপূর ও মিজোরামে আগামীকাল পর...

July 22, 2024 1:51 PM

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেওয়ায় ৪৫০০-র বেশি ভারতী পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেওয়ায় সাড়ে ৪ হাজারের বেশি ভারতী পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকার ভারতীয় হাইকমিশন নিরাপদে সীমান্ত পথ পেরতে তাদের সবরকমের সহায়তা করছে। ভারতীয়দের পাশাপাশি নেপালের ৫ হাজার পড়ুয়া, ভূটানের ৩৮ জন এবং মালদ্বীপের ১ পড...

July 22, 2024 12:40 PM

সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে

সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে । এই অধিবেশনে ১৬ দিন কাজ হবে।  যা চলবে ১২ই  আগস্ট পর্যন্ত । এবারের অধিবেশনে  মূলত ২০২৪-২৫ অর্থবর্ষের বাকি সময়কালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলবে। অধিবেশনের প্রথম দিনে আজ , অর্থনৈতিক সমীক্ষা – ২০২৩-২৪ সংসদে পেশ করা হবে যা অর্থনীতির বি...

July 21, 2024 7:03 PM

নেপালের কে পি শর্মা ওলি সরকার আজ সেদেশের প্রতিনিধিসভায় আস্থা ভোটে জয়লাভ করেছেন।

নেপালের কে পি শর্মা ওলি সরকার আজ সেদেশের প্রতিনিধিসভায় আস্থা ভোটে জয়লাভ করেছেন। ২৭৫ সদস্যের প্রতিনিধিসভায় প্রধানমন্ত্রী ওলি পেয়েছেন ১৮৮টি ভোট। তাঁর বিরুদ্ধে পড়েছে ৭৪ টি ভোট। জয়ের জন্য ১৩৮ টি ভোটের প্রয়োজন ছিল। নেপালী কংগ্রেস এবং সিপিএন-ইউএমএলের ১৬৬ জন সদস্য আইনসভায় রয়েছেন। সেদেশের সংবিধান অনুযায়ী,...

July 21, 2024 6:24 PM

মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ-এ-র ম্যাচে ভারত আজ সংযুক্ত আরব আমীরশাহীকে ৭৮ রানে হারিয়ে দিয়েছে।

মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ-এ-র ম্যাচে ভারত আজ সংযুক্ত আরব আমীরশাহীকে ৭৮ রানে হারিয়ে দিয়েছে। এর ফলে, ভারতের সেমিফাইনালে পৌঁছানো নিশ্চিত হয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তোলে। ভারতের পক্ষে রিচা ঘোষ ৬৪ এবং হরমনপ্রীত কৌর ৬৬ রান করেন। এর জবাবে সংযুক্ত আরব আমীরশাহী ...

July 21, 2024 5:55 PM

নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অবিলম্বে জনস্বাস্থ্যের জন্য ব্যবস্থা নিতে কেরালা সরকারকে পরামর্শ কেন্দ্রের।

কেরালার মালাপ্পুরম জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ ১৪ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে সে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। এই ঘটনার জেরে কেন্দ্র নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অবিলম্বে জনস্বাস্থ্যের জন্য ব্যবস্থা নিতে কেরালা সরকারকে বলেছে। কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের...

July 21, 2024 5:50 PM

বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে অবৈধ বলে অভিহিত করেছে

কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সরকারী চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ এবং সংরক্ষণের হার ৭ শতাংশে সীমাবন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, ৭১-এর মুক্তি যুদ্ধের শরিক নাগরিকদের আত্মীয়দের সংরক্ষণ ৩০ শতাংশের বদলে হবে ৫ শতাংশ। জনজাতিদের জন্য সংরক্ষিত থাকবে...