July 22, 2024 9:34 PM

শ্রাবন মাসের প্রথম সোমবার হুগলীর তারকেশ্বরে ভক্তদের ভীড় উপচে পড়ছে।

শ্রাবন মাসের প্রথম সোমবার হুগলীর তারকেশ্বরে ভক্তদের ভীড় উপচে পড়ছে। গতকাল সারা রাত পুন্যার্থীরা পায়ে হেঁটে বাঁক কাঁধে মন্দির পৌঁছান। সকাল থেকেই চলছে পুজার্চনা। ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যপক বন্দোবস্ত করা হয়েছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ শৈবতীর্থে শ্রাবণ মাসে শিবের পূজা এবং  শ্রাবণী মেল...

July 22, 2024 9:30 PM

কাঁওয়ার যাত্রার পথের দুধারে খাবারের দোকানের মালিকদের নামের বোর্ড সামনে রাখার জন্য উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড সরকারের নির্দেশর ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

কাঁওয়ার যাত্রার পথের দুধারে খাবারের দোকানের মালিকদের নামের বোর্ড সামনে রাখার জন্য উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড সরকারের নির্দেশর ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি হৃষিকেশ রায় ও এস ভি এন ভাট্টির বেঞ্চ, ঐ নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা একগুচ্ছ আবেদনের ভিত্তিতে আজ এই অন্তর্বর্তী স্থগিত...

July 22, 2024 9:29 PM

২০২১ এর লখিমপুর খেরি হিংসার মামলার সুপ্রীম কোর্ট আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশীষ মিশ্রকে জামিন দিয়েছে।

২০২১ এর লখিমপুর খেরি হিংসার মামলার সুপ্রীম কোর্ট আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশীষ মিশ্রকে জামিন দিয়েছে। ঐ হিংসার ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। যদিও শীর্ষ আদালত জানিয়েছে, সে দিল্লী বা লক্ষনৌ এর বাইরে বেরোতে পারবে না। নিম্ন আদালতে শুনানি প্রক্রিয়া দ্রুত করারও নির্দেশ দিয়েছে সুপ্রীম ক...

July 22, 2024 9:28 PM

প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী বলেছেন, ভোটের লড়াই শেষ হয়েছে । মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী বলেছেন, ভোটের লড়াই শেষ হয়েছে । মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছেন। এবার নির্বাচিত সব সাংসদের কর্তব্য এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ব, আগামী পাঁচ বছর দেশের জন্য লড়াই করা।  সংসদের বাজেট অধিবেশনের সূচনায় আজ সকালে সংসদ ভবনের বাইরে আজ সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৬০ বছর পর ...

July 22, 2024 9:26 PM

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই বলে কেন্দ্র জানিয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই বলে কেন্দ্র জানিয়েছে। লোকসভায় এক লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়েছেন, ২০২৪-এর জুনে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য দুটি আবেদন জমা পড়েছে। তবে বর্তমানে এ সংক...

July 22, 2024 9:25 PM

অ-জীবাশ্ম জ্বালানী নির্ভর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশে নিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন।

অ-জীবাশ্ম জ্বালানী নির্ভর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশে নিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন। রাজ্যসভায় এক লিখিত উত্তরে তিনি বলেন, ভারত ইতিমধ্যেই এক্ষেত্রে ৪৫.৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। বছরের পর বছর ধরে দেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে...

July 22, 2024 9:24 PM

আসন্ন অলিম্পিক গেমসের জন্য ভারতের প্রস্তুতির বিষয়টি লোকসভায় আজ উত্থাপিত হয়।

আসন্ন অলিম্পিক গেমসের জন্য ভারতের প্রস্তুতির বিষয়টি লোকসভায় আজ উত্থাপিত হয়। আলোচনার সূচনা করে বিজেপির ডক্টর সঞ্জয় জয়সওয়াল বলেন, নরেন্দ্র মোদী সরকার দেশে খেলাধুলার প্রসারে একাধিক পদক্ষেপ নিয়েছে। এনডিএ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ ২০১৪ সালের ১ হাজার ২১৯ কোটি টাকা থেকে বাড়িয়ে বর্তমা...

July 22, 2024 9:22 PM

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামীকাল লোকসভায় ২০২৪-২৫-অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামীকাল লোকসভায় ২০২৪-২৫-অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই কেন্দ্রীয় বাজেট আগামী পাঁচ বছরের যাত্রাপথের দিক্ নির্দেশ এবং ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন সাকার করার ভিত্তি স্থাপন করবে। সংসদের বাজেট অধিবেশনের সূচনায় আজ সকা...

July 22, 2024 9:21 PM

পিএম বিশ্বকর্মা কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত ২ কোটি ২৮ লক্ষের বেশি কারিগর নাম নথিভুক্ত করেছেন।

পিএম বিশ্বকর্মা কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত ২ কোটি ২৮ লক্ষের বেশি কারিগর নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ১৩ লক্ষ ৯৪ হাজারেরও বেশি সুবিধাপ্রাপকের তথ্য যাচাইয়ের পর নাম নিবন্ধীকরণ করা হয়েছে। এদের মধ্যে ৫ লক্ষ ৪২ হাজার ২২২ জন মহিলা। লোকসভায় আজ দক্ষতা উন্নয়ন ও শিল্পদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানা...

July 22, 2024 9:20 PM

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুরোনো পেনশন ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসার প্রস্তাব এই মুহূর্তে বিবেচনাধীন নেই বলে জানিয়েছে – সরকার।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুরোনো পেনশন ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসার প্রস্তাব এই মুহূর্তে বিবেচনাধীন নেই বলে জানিয়েছে - সরকার। বাজেট অধিবেশনের প্রথম দিনে আজ কংগ্রেস সাংসদ প্রণতি সুশীল কুমার শিন্ডের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শ্...