August 3, 2024 9:22 PM

দিল্লি সরকার পরিচালিত শেল্টার হোম – আশা কিরণে এক মাসের মধ্যে ১২ জন বন্দীর মৃত্যুর জন্য জাতীয় মানবাধিকার কমিশন, দিল্লির মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে।

দিল্লি সরকার পরিচালিত শেল্টার হোম - আশা কিরণে এক মাসের মধ্যে ১২ জন বন্দীর মৃত্যুর জন্য জাতীয় মানবাধিকার কমিশন, দিল্লির মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে কমিশন চার সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

August 3, 2024 9:20 PM

জম্মু ও কাশ্মীরে সরকার আজ বিভিন্ন বিভাগের ৬ জন কর্মচারীকে বরখাস্ত করেছে।

জম্মু ও কাশ্মীরে সরকার আজ বিভিন্ন বিভাগের ৬ জন কর্মচারীকে বরখাস্ত করেছে। এদের মধ্যে  পাঁচজন কনস্টেবল এবং একজন শিক্ষক। সরকারী সূত্রে জানা গেছে এই কর্মচারীদের বিরুদ্ধে  দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংবিধানের ৩১১ নং অনুচ্ছেদ অনুযায়ী এই কর্মচারীদের সরকারী পরিষেবা থেকে বরখাস্ত করা হয়েছ...

August 3, 2024 11:11 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে কৃষি অর্থনীতিবিদদের ৩২ তম আন্তর্জাতিক সম্মেলনে #ICAEর উদ্বোধন করে ভাষণ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে কৃষি অর্থনীতিবিদদের ৩২ তম আন্তর্জাতিক সম্মেলনে ICAEর উদ্বোধন করে ভাষণ দিয়েছেন। ৬৫ বছর পর ভারতে এই সম্মেলন। কৃষি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সংগঠন আয়োজিত ত্রিবার্ষিক এই ৬ দিনের সম্মেলনের থিম সুস্থায়ী কৃষিজ খাদ্য ব্যবস্থায় রূপান্তর । এর লক্ষ্য হোল জলবায়ু পরি...

August 3, 2024 10:28 AM

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, দেশে অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনা, রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

দেশে অতিরিক্ত ডেঙ্গু আক্রান্তের সন্ধান মেলা রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনা, রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গতকাল এই বৈঠকে স্বাস্থ্য সচিব বলেন, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হার ১৯৯৬ সালের তিন দশমিক তিন শতাংশ থেকে কমে ২০...

August 3, 2024 9:21 AM

প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনে আজ চলতি মরসুমে দুটি ব্রোঞ্জ জয়ী মনু ভাকের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন।তীরন্দাজী, শ্যুটিং এবং সেলিং এও ভারতীয় খেলোয়াড়রা নিজ নিজ বিভাগে খেলবেন।

প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিনে আজ চলতি মরসুমে দুটি ব্রোঞ্জ জয়ী মনু ভাকের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে খেলতে নামবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর একটায়। দুপুর সাড়ে বারোটায় গলফে পুরুষদের সিঙ্গেলসে রাউন্ড থ্রীর ম্যাচে খেলবেন গগনজিত ভুল্লার। তীরন্দাজীতে মহিলাদের ওয়ান বাই এইট এলিমিনেশন ম্যাচে ভারত...

August 3, 2024 9:10 AM

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, গুজরাত, কোঙ্কণ এবং গোয়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারী করেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, গুজরাত, কোঙ্কণ এবং গোয়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারী করেছে। ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, উত্তরাখন্ড, কর্ণাটক উপকূল এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য এবং বিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। গাঙ্গেয় পশ্চিম...

August 2, 2024 9:25 PM

দেশে ৮০ কোটি মানুষকে দারিদ্র এবং ২৫ কোটি মানুষকে বিভিন্ন ধরনের দারিদ্র থেকে বের করে আনায় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস, ভারতের প্রশংসা করেছেন বলে বিজেপি জানিয়েছে।

দেশে ৮০ কোটি মানুষকে দারিদ্র এবং ২৫ কোটি মানুষকে বিভিন্ন ধরনের দারিদ্র থেকে বের করে আনায় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস, ভারতের প্রশংসা করেছেন বলে বিজেপি জানিয়েছে। নতুন দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে দলের বরিষ্ঠ নেতা রাজীব চন্দ্রশেখর বলেন, ভারতে কিভাবে ডিজিটালাইজেশন এবং মোবাইল ফো...

August 2, 2024 9:24 PM

কর্ণাটকের বন প্রতিমন্ত্রী ঈশ্বর খান্দ্রে  বলেছেন, পশ্চিম ঘাট এলাকায় দখলীকৃত বনাঞ্চল অবিলম্বে খালি করা হবে।

কর্ণাটকের বন প্রতিমন্ত্রী ঈশ্বর খান্দ্রে  বলেছেন, পশ্চিম ঘাট এলাকায় দখলীকৃত বনাঞ্চল অবিলম্বে খালি করা হবে। বেঙ্গালুরুতে এক বৈঠকে মন্ত্রী এ ব্যাপারে তাঁর দপ্তরের কর্মী আধিকারিকদের নির্দেশ দেন। ২০১৫ সালের পর থেকে বন বিভাগের জমিতে অবৈধ ভাবে যে বাসস্থান গড়ে উঠেছে তা উচ্ছেদ করা হবে। নির্মাণকারীদের বিরুদ্...

August 2, 2024 9:22 PM

পুরনো দিল্লীর রাজেন্দ্র নগরে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন ইউপিএসসি পড়ুয়ার দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় দিল্লি হাইকোর্ট, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

পুরনো দিল্লীর রাজেন্দ্র নগরে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন ইউপিএসসি পড়ুয়ার দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় দিল্লি হাইকোর্ট, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কার্যনির্বাহী প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লির মুখ্য সচিব, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান, এবং পুরো নিগমের ...

August 2, 2024 9:21 PM

উত্তরাখন্ডের কেদারনাথ ধাম এবং তার যাত্রাপথে ভূমিধ্বসে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে আজ দ্বিতীয় দিনেও উদ্ধারকাজ চলছে।

উত্তরাখন্ডের কেদারনাথ ধাম এবং তার যাত্রাপথে ভূমিধ্বসে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে আজ দ্বিতীয় দিনেও উদ্ধারকাজ চলছে। এখনো পর্যন্ত ৬ হাজার পুন্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আকাশবানীর সংবাদদাতা জানিয়েছেন, ভারতীয় সেনার চিনুক এবং এম আই ১৭ হেলিকপ্টার সেখানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ চালাচ্ছে।...