August 25, 2024 1:14 PM

আর জি কর কান্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভে সামিল রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ

আর জি কর কান্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজও প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।   পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দলের সদস্যদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগে SFI, DYF...

August 25, 2024 12:42 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১১৩ তম মন কি বাত অনুষ্ঠানে ভারতের মহাকাশ সংক্রান্ত বিষয়ে নতুন কার্যক্রমের কথা তুলে ধরেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১১৩ তম মন কি বাত অনুষ্ঠানে ভারতের মহাকাশ সংক্রান্ত বিষয়ে নতুন কার্যক্রমের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, বহু যুবক-যুবতী স্পেস সেক্টর রিফর্মের ফলে উপকৃত হয়েছেন। তারা মহাকাশ গবেষণার বিভিন্ন ক্ষেত্রে স্টার্ট আপ তৈরি করেছেন। এদিন তিনি মাদ্রাস আইআইটির প্রাক্তনীদের একটি স্টার্ট...

August 24, 2024 9:44 PM

প্যারাম্পিকে অংশ নিতে ১০ সদস্যের ভারতীয় শ্যুটিং দল আজ প্যারিস রওনা হয়েছে

প্যারাম্পিকে অংশ নিতে ১০ সদস্যের ভারতীয় শ্যুটিং দল আজ প্যারিস রওনা হয়েছে।এঁরা হলেন মনীশ নারওয়াল, আমির আহমেদ ভাট, রুদ্রাংশ খান্ডেলওয়াল, অবনী লেখারা, মোনা আগরওয়াল, রুবিনা ফ্রান্সিস, স্বরূপ মহাবীর উনহালকার, সিদ্ধার্থ বাবু, শ্রীহর্ষ দেবরাদ্দি এবং নিহাল সিং। টোকিও অলিম্পিকে ভারত চারটি পদক পেয়েছিল।এর...

August 24, 2024 9:33 PM

কেন্দ্রীয় মন্ত্রীসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প অনুমোদন করেছে

  কেন্দ্রীয় মন্ত্রীসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পে নিশ্চিত পেনশনের সংস্থান রয়েছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের প্রথম স্তম্ভটি ন্যূনতম ২৫ বছরের চা...

August 24, 2024 9:11 PM

স্বরাষ্ট্রমন্ত্রী  চরমবামপন্থার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে পরিকল্পনা ছাড়াও সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন

দেশের নকশাল প্রভাবিত রাজ্যগুলির আন্তঃরাজ্য সমন্বয় কমিটির বৈঠক আজ ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী  চরমবামপন্থার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে পরিকল্পনা ছাড়াও সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা ...

August 24, 2024 9:09 PM

ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট Rhumi-1 চেন্নাই থেকে মার্টিন গ্রুপের সহযোগিতায় স্পেস জোন ইন্ডিয়া উৎক্ষেপণ করে

ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট Rhumi-1 চেন্নাই থেকে মার্টিন গ্রুপের সহযোগিতায় স্পেস জোন ইন্ডিয়া উৎক্ষেপণ করে। রকেটটি ৫0টি পিকো এবং তিনটি কিউব কৃত্রিম উপগ্রহ বহন করে। মোবাইল ট্রাজেক্টোরি প্রযুক্তির সাহায্যে এটি  উৎক্ষেপণ করা হয়। সশব্দে রকেটটি প্রায় ৩৫ কিলোমিটার উচ্চতায় উঠে।  কয়েক ...

August 24, 2024 5:54 PM

ভারতের আবহাওয়া বিভাগ আগামীকাল পর্যন্ত ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্য প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ আগামীকাল পর্যন্ত ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্য প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী দুই দিনের মধ্যে মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  এ ছাড়া...

August 24, 2024 5:51 PM

চীনে, লিয়াওনিং প্রদেশের হুলুদাও শহরে প্রবল বৃষ্টিতে ১১ জন প্রাণ হারিয়েছেন।

চীনে, লিয়াওনিং প্রদেশের হুলুদাও শহরে প্রবল বৃষ্টিতে ১১ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ ১৪ জন । স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণে হুলুদাও শহরের  রাস্তা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক ও বাড়িঘরের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  শহরের ১ লক্ষ ৮৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত।

August 24, 2024 5:50 PM

কেন্দ্রীয়  শিল্প ও বাণিজ্য  মন্ত্রী পীযূষ গোয়েল  বলেছেন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি কোটি কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিত করে।

কেন্দ্রীয়  শিল্প ও বাণিজ্য  মন্ত্রী পীযূষ গোয়েল  বলেছেন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি কোটি কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিত করে। পাশাপাশি এই সব সংস্থাগুলি  বৃহৎ শিল্পের সরবরাহ  শৃঙ্খলের ভূমিকা পালন করে দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । নতুনদিল্লিতে দশম ভারতীয় আন্তর্জাতিক...

August 24, 2024 5:48 PM

চীনে, জিয়াংসু প্রদেশের সুকিয়ান শহরে গত রাতে একটি বাণিজ্যিক বিপণীতে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে।

চীনে, জিয়াংসু প্রদেশের সুকিয়ান শহরে গত রাতে একটি বাণিজ্যিক বিপণীতে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। শহরের দমকল বিভাগ সূত্রে জানানো হয়েছে ঘটনাস্থলেই চারজন মারা যান, আহত আরো দু'জন পরে মারা যায়।  প্রায় ২০০ বর্গ মিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পরে।