September 23, 2024 6:14 PM

বাজারে পেঁয়াজের দাম কমানোর লক্ষে সরকার পাইকারী বাজারে আরও বেশি করে পেঁয়াজ সরবরাহ করছে।

বাজারে পেঁয়াজের দাম কমানোর লক্ষে সরকার পাইকারী বাজারে আরও বেশি করে পেঁয়াজ সরবরাহ করছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে উপভোক্তা বিষয়ক দফতরের সচিব নিধি খারে বলেন,  মজুত ভান্ডারে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ রয়েছে। এবং খরিপ মরশুমেও এবার যথেষ্ট পরিমাণে পেঁয়াজ চাষ হয়েছে। তিনি বলেন সরকার বাজারে পেঁয়াজের দামের ও...

September 23, 2024 6:10 PM

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সেনা স্কুলগুলির বিরাট অবদান রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সেনা স্কুলগুলির বিরাট অবদান রয়েছে। আজ রাজস্হানের জয়পুরে নতুন একটি সেনা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করে শ্রী সিং বলেন, রাজস্হান, সংস্কৃতি এবং বীরত্বের জন্য সুপরিচিত। চলতি শিক্ষা বর্ষ থেকেই এই সেনা স্কুলে পড়াশোনা শুরু হয়েছে যাবে। ক...

September 22, 2024 9:30 PM

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল মন্ত্রীপর্যায়ের ১৯ তম ভারত-অস্ট্রেলিয়া যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল মন্ত্রীপর্যায়ের ১৯ তম ভারত-অস্ট্রেলিয়া যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ।  তিনি ছাড়াও  অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী ডন ফ্যারেল বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। উভয় দেশ দ্বিপাক্ষিক অর্থনৈতিক  সম্পর্ককে আরও শক্তিশালী করার পন...

September 22, 2024 9:17 PM

বিহারে গঙ্গা সহ বিভিন্ন নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় প্রায় ১৩ লক্ষ মানুষ বন্যার কবলে।

বিহারে গঙ্গা সহ বিভিন্ন নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় প্রায় ১৩ লক্ষ মানুষ বন্যার কবলে। পাটনা বেগুসরাই, বৈশালী, খাগারিয়া, সারান, মুঙ্গের এবং ভাগলপুর সহ বারোটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গঙ্গার অববাহিকা অঞ্চলে প্রবল বৃষ্টির জেরে বিহার ও তার আশপাশের রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক জায়গায...

September 22, 2024 9:15 PM

হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড ২০২৪ এ ভারত, পুরুষ এবং মহিলাদের দলগত বিভাগে সোনা জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে।

হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড ২০২৪ এ ভারত, পুরুষ এবং মহিলাদের দলগত বিভাগে সোনা জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে। এর আগে ওপেন সেকশনে ২০১৪ এবং ২০২২-এ ব্রোঞ্জ পেয়েছিল ভারত। সোনা জয়ী ভারতীয় দলে রয়েছেন গুকেশ ডি, প্রজ্ঞানানন্দ আর, অর্জুন এরিগাইসি, বিদিৎ গুজরাটি, পেন্টালা হরিকৃষ্ণ ও শ্রীনাথ ন...

September 22, 2024 9:10 PM

শ্রীলংকার পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন বামপন্থী নেতা আনুরা কুমারা দিসানায়েকে  । 

শ্রীলংকার পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন বামপন্থী নেতা আনুরা কুমারা দিসানায়েকে  । গতকাল অনুষ্ঠিত নির্বাচনে National People’s Power এর দিসানায়েকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সামাগী জন বালাওয়েগায়া জোটের সাজিথ প্রেমদাসাকে পরাজিত করেছেন। বর্তমান রাষ্ট্রপতি রণীল বিক্রমসিংঘেও এই নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। ...

September 22, 2024 8:43 PM

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই দিনের সফরে বর্ধমান এবং বীরভূম যাচ্ছেন।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই দিনের সফরে বর্ধমান এবং বীরভূম যাচ্ছেন। কলকাতা থেকে আগামীকাল দুপুরে রওনা হয়ে তিনি প্রথমে পূর্ব বর্ধমানের জেলাশাসকের অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।এরপরে তার দুর্গাপুর সার্কিট হাউ...

September 22, 2024 4:33 PM

ভারতীয় আবহাওয়া দফতর আই এম ডি, কর্ণাটক, অন্ধপ্রদেশ এবং পুডুচেরীর ইয়ানাম শহরে প্রবল বর্ষণের পূর্বাভাষ দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর আই এম ডি, কর্ণাটক, অন্ধপ্রদেশ এবং পুডুচেরীর ইয়ানাম শহরে প্রবল বর্ষণের পূর্বাভাষ দিয়েছে। মধ্য-উত্তর পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতে আগামীকাল থেকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিদর্ভ, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে আগামী চারদিন ভারী বর্ষণের পূর্বাভাষ দিয়েছে আই এম ডি। অন্যদিকে, নাগাল...

September 22, 2024 4:29 PM

বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন বনাঞ্চলে গন্ডার সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন ।

বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন বনাঞ্চলে গন্ডার সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন । আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী গন্ডার সংরক্ষণে নিযুক্ত সংশ্লিষ্ট সকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এক শৃঙ্গির গন্ডারের বাসভূমি হিসাবে ভারত ...

September 22, 2024 4:27 PM

শ্রীলঙ্কায় কড়া নিরাপত্তার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলেছে।

শ্রীলঙ্কায় কড়া নিরাপত্তার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলেছে। গণনার প্রাথমিক গতিপ্রকৃতি অনুসারে National People's Power-এর নেতা  অনুরা কুমারা দিসানায়েকে পোস্টাল ব্যালটে অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে আছেন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বামপন্থী নেতা দিসানায়েকে পোস্টাল ব্যালটে ৪৪ শতাং...