August 31, 2024 9:48 PM

ইউক্রেনের রাষ্ট্রপতি, বিমান বাহিনীর কম্যান্ডার মাইকোলা ওলেসচুক-কে পদ থেকে সরিয়ে দিয়েছেন

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনশকি বিমান বাহিনীর কম্যান্ডার মাইকোলা ওলেসচুক-কে পদ থেকে সরিয়ে দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি একথা জানিয়েছেন। তবে এর পেছনে কারন সম্পর্কে কিছু জানাননি তিনি। লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রিভনোঝকো, সাময়িকভাবে বিমান বাহিনীর কম্যান্ডারের দায়িত্ব পালন করবেন...

August 31, 2024 9:45 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার রিফর্ম-পারফর্ম এবং ট্রান্সফর্ম অর্থাৎ সংস্কার, সম্পাদন এবং রূপান্তর এর মন্ত্রের উপর কাজ করে

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার রিফর্ম-পারফর্ম এবং ট্রান্সফর্ম অর্থাৎ সংস্কার, সম্পাদন এবং রূপান্তর এর মন্ত্রের উপর কাজ করে। আজ সন্ধ্যায় নতুন দিল্লীতে ই টি ওয়ার্ল্ড লিডারস ফোরামে ভাষণে শ্রী মোদী বলেন, গত ১০ বছরে ভারতীয় অর্থনীতি ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ব অর্থনীতি এই একই সময়কালে...

August 31, 2024 9:41 PM

মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড

মোহনবাগান সুপারজায়ান্টকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ১৩৩ তম ডুরান্ড কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে শেষ হয়। বিরতিতে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে ছিলো। মোহনবাগানের পক্ষে জেসন কামিন্স ও সাহাল আব্দুল সাম...

August 31, 2024 2:08 PM

এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, হাসপাতালের ডারম্যাটোলজি বিভাগের হাউস স্টাফ রনজিত সাহার বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ জানিয়েছে।

এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, হাসপাতালের ডারম্যাটোলজি বিভাগের হাউস স্টাফ রনজিত সাহার বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ জানিয়েছে। হাসপাতালের এমএসভিপিকে দেওয়া এক চিঠিতে, তাঁরা জানিয়েছেন, রনজিত সাহাও তার দল বেশ কিছু বছর ধরে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ও পোস্ট ডক্টরাল...

August 31, 2024 11:46 AM

প্যারিস প্যারালিম্পিক্সে ভারত গতকাল একটি সোনা, একটি রূপো এবং দুটি ব্রোঞ্জ সহ চারটি পদক জিতেছে।

প্যারিস প্যারালিম্পিক্সে ভারত গতকাল একটি সোনা, একটি রূপো এবং দুটি ব্রোঞ্জ সহ চারটি পদক জিতেছে। ভারতীয় শুটার অভনী লেখারার হাত ধরে এবারের প্রথম স্বর্ণপদক এসেছে। ১০ মিটার এয়ার রাইফেল এস এইচ ওয়ান ফাইনালে আজ অবনি ২৪৯ দশমিক ৭ পয়েন্ট পেয়ে গেমস রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। টোকিও প্যারালিম্পিক্সেও অবন...

August 31, 2024 11:44 AM

ভারতীয় আবহাওয়া দপ্তর, আই এম ডি জানিয়েছে, আরব সাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চল থেকে তৈরী হওয়া ঘূর্ণিঝড় আসনা, পরবর্তী ২৪ ঘন্টায় ক্রমে উত্তর পূর্ব আরব সাগরের পশ্চিম – উত্তর পশ্চিম দিকে সরে ভারতীয় উপকূল থেকে দূরে যেতে পারে।

ভারতীয় আবহাওয়া দপ্তর, আই এম ডি জানিয়েছে, আরব সাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চল থেকে তৈরী হওয়া ঘূর্ণিঝড় আসনা, পরবর্তী ২৪ ঘন্টায় ক্রমে উত্তর পূর্ব আরব সাগরের পশ্চিম – উত্তর পশ্চিম দিকে সরে ভারতীয় উপকূল থেকে দূরে যেতে পারে। এর ফলে গুজরাতে কচ্ছের বিভিন্ন এলাকায় গতকাল প্রবল বৃষ্টি হয়। এদিকে, আই এম ডি, আগাম...

August 31, 2024 11:43 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। বিকেলে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মিরাট-লক্ষ্ণৌ, মাদুরাই-ম্যাঙ্গালুরু এবং চেন্নাই-নাগেরকয়েল এই তিনটি রুটের বন্দেভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর সংকেত দেবেন তিনি। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন বাস্...

August 31, 2024 11:38 AM

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ দু দিনের উত্তরাখন্ড সফরে যাচ্ছেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ দু দিনের উত্তরাখন্ড সফরে যাচ্ছেন। সফরকালে শ্রী ধনখড়, দেরাদুন সি এস আই আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের বিজ্ঞানী, ফ্যাকাল্টি মেম্বার এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন। যাবেন রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারী কলেজেও। ঋষিকেশ এইমস হাসপাতালের আধিকারিক ও পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করব...

August 30, 2024 10:08 PM

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভারতকে বিশ্বের বৃহত্তম জৈব খাদ্য উৎপাদনকারী দেশ হিসেবে গড়ে তুলতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভারতকে বিশ্বের বৃহত্তম জৈব খাদ্য উৎপাদনকারী দেশ হিসেবে গড়ে তুলতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জৈব চাষ এখন উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। তিনি আজ ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকস লিমিটেড (এনসিওএল) এবং উত্তরাখণ্ড অর্গানিক কমোডিটি বোর্ডের (ইউওসিবি) মধ্য...

August 30, 2024 10:12 PM

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নারীদের অংশগ্রহণ ছাড়া ভারত উন্নত দেশ হতে পারবে না।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নারীদের অংশগ্রহণ ছাড়া ভারত উন্নত দেশ হতে পারবে না। তিনি আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতী কলেজে বিকশিত ভারতে মহিলাদের ভূমিকা" শীর্ষক একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বিকশিত ভারত তৈরিতে মহিলারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।মহিলাদের শক্তি এবং প্রতিভা রয়েছে। তাই ত...