September 6, 2024 7:42 PM

স্বর্ণ পদকজয়ী তিরন্দাজ হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতি পাল, রবিবার প্যারিস প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন

স্বর্ণ পদকজয়ী তিরন্দাজ হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতি পাল, রবিবার প্যারিস প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। প্যারালিম্পিক্সে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে হরবিন্দর ইতিহাস সৃষ্টি করেন। অন্যদিকে প্রীতিও প্রথম ভারতীয় মহিলা হিসেবে একসঙ্গে দুটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। মহি...

September 6, 2024 7:22 PM

প্যারিস প্যারালিম্পিক্সে আজ ভারতের প্রবীন কুমার পুরুষদের হাইজাম্পে টি 64 এর ফাইনালে স্বর্ণ পদক জয় করেছেন

প্যারিস প্যারালিম্পিক্সে আজ ভারতের প্রবীন কুমার পুরুষদের হাইজাম্পে টি 64 এর ফাইনালে স্বর্ণ পদক জয় করেছেন। ২ দশমিক শূন্য আট মিতার উচ্চতা অতিক্রম করে প্রবীন নতুন এরিয়া রেকর্ড গড়েছেন। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তিনি পরপর ৭ বার সফলভাবে বাধা অতিক্রম করে প্রথম স্থান দখল করেন। মার্কিন যুক্তরাষত্রের ...

September 6, 2024 7:21 PM

কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগট আজ কংগ্রেসে যোগ দিয়েছেন

কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগট আজ কংগ্রেসে যোগ দিয়েছেন। দলের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল এবং দীপক বাওয়ারিয়ার উপস্থিতিতে তারা কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। সাংবাদিকদের কাছে ভিনেশ ফোগট বলেন, কংগ্রেস মহিলাদের পাশে থেকেছে এবং আন্দোলনের সময়েও যথাসাধ্য সাহায্য করেছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ...

September 6, 2024 6:26 PM

পি আই বি কলকাতার উদ্যোগে আলিপুরদুয়ারে আজ ‘বার্তালাপ’ শীর্ষক আঞ্চলিক সংবাদমাধ্যম কর্মশালার আয়োজন করা হয়

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো - পি আই বি কলকাতার উদ্যোগে আলিপুরদুয়ারে আজ 'বার্তালাপ' শীর্ষক আঞ্চলিক সংবাদমাধ্যম কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংসদ মনোজ টিগ্গা - দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির খবর তৃণমূল স্...

September 6, 2024 5:48 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃভাষায় শিক্ষা লাভের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃভাষায় শিক্ষা লাভের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লীতে আজ তার বাসভবনে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী, জাতীয় শিক্ষানীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলচোনা করেন। বিভিন্ন ভাষায় স্থানীয় বিষয়গুলি শেখানোর জন্য শিক্ষকদের তিনি...

September 6, 2024 4:55 PM

রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার আরও একবার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে

রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার আরও একবার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব মনোজ পন্থ ডেঙ্গু পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে আজ নবান্ন থেকে ভার্চুয়ালি সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তি...

September 6, 2024 4:54 PM

আর জি কর কান্ডে বিচারের দাবীতে ডাক্তাররা নানা কর্মসূচির কথা ঘোষণা করেছেন

আর জি কর কান্ডে বিচারের দাবীতে ডাক্তাররা নানা কর্মসূচির কথা ঘোষণা করেছেন। আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিকাল ৩ টায় নীল রতন সরকার মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। এই মিছিলে যোগ দেওয়ার জন্য সমস্ত স্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ...

September 6, 2024 4:23 PM

বিজয়ওয়াড়ায় বুদামেরু বাঁধে যে বড়সড় ফাটল দেখা দিয়েছে তা মেরামত করতে ৪০ জন সেনা ইঞ্জিনিয়ারকে বায়ু সেনার AN 32 বিমানে করে হামিকপেট থেকে বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হয়েছে

অন্ধ্রপ্রদেশের কাছে বিজয়ওয়াড়ায় বুদামেরু বাঁধে যে বড়সড় ফাটল দেখা দিয়েছে তা মেরামত করতে এবং বন্যা কবলিত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরয়ে আনতে ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকার সহায়তা চাওয়ায় ৪০ জন সেনা ইঞ্জিনিয়ারকে বায়ু সেনার AN 32 বিমানে করে হামিকপেট থেকে বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হয়েছ...

September 6, 2024 4:11 PM

অন্ধ্রপ্রদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি আর এফ, বন্যা কবলিত এলাকা থেকে সাড়ে তিনশো জনকে উদ্ধার করেছে

অন্ধ্রপ্রদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি আর এফ, বন্যা কবলিত এলাকা থেকে সাড়ে তিনশো জনকে উদ্ধার করেছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৫ হাজার বাসিন্দাকে। তেলেঙ্গানায় ৬৮ জনকে উদ্ধার করেছে বাহিনী এবং সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩ হাজারের বেশী মানুষকে। দুই রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর স্বরাষ্ট্র ম...

September 6, 2024 4:03 PM

আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শীর্ষ আদালতে যে আবেদন জানিয়েছিলেন, সুপ্রীম কোর্ট আজ তাতে কোন সাড়া দেয়নি

  আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় তাঁর মতামত না নিয়েই সিবিআইয়ের হাতে তদন্তভার হস্তান্তর করা হয়েছে বলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শীর্ষ আদালতে যে আবেদন জানিয়েছিলেন, সুপ্রীম কোর্ট আজ তাতে কোন সাড়া দেয়নি। সর্বোচ্চ আদালত জানিয়েছে, বিষয়টি নিয়ে সর্ব...