September 8, 2024 11:44 AM

বাংলাদেশে ডেঙ্গু উদ্বেগজনক আকার নিয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ডেঙ্গু উদ্বেগজনক আকার নিয়েছে। সেদেশের স্বাস্হ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ২ হাজার। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশালে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫...

September 8, 2024 11:36 AM

সপ্তম রাষ্ট্রীয় পুষ্টি মাসের অংশ হিসেবে এপর্যন্ত প্রায় ১ কোটি ৩৭ লক্ষ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সপ্তম রাষ্ট্রীয় পুষ্টি মাসের অংশ হিসেবে এপর্যন্ত প্রায় ১ কোটি ৩৭ লক্ষ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু এই পোষাণ মাস চলবে ৩০ তারিখ পর্যন্ত। এক মাসের এই অভিযানে রক্তাল্পতা, শিশুদের বৃদ্ধি, পরিপূরক খাদ্য এবং পোষাণ ভি-পঢ়া ভি- ইত্যাদি বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক পেড় মাকে ন...

September 8, 2024 10:48 AM

প্যারিস প্যারলিম্পিকে ভারত ৭-টি সোনা, ৯-টি রূপো এবং ১৩-টি ব্রোঞ্জ সহ রেকর্ড ২৯-টি পদক জিতেছে।

প্যারিস প্যারলিম্পিকে ভারত ৭-টি সোনা, ৯-টি রূপো এবং ১৩-টি ব্রোঞ্জ সহ রেকর্ড ২৯-টি পদক জিতেছে। পুরুষদের জ্যাভলিন থ্রো- F-41-এর ফাইনালে নভদীপ সোনা  এবং ,  মহিলাদের ২-শো মিটার টি-টুয়েলভ ফাইনালে স্প্রিন্টার সিমরণ ব্রোঞ্জ পদক জেতেন । রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নভদীপ ও সিমরণকে এই উপলক্ষ্যে...

September 8, 2024 10:45 AM

সম্বতসরির উপলক্ষ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় সকলের জীবনে সম্প্রীতি এবং ক্ষমার গুরুত্বর কথা উল্লেখ করেছেন।

সম্বতসরির উপলক্ষ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় সকলের জীবনে সম্প্রীতি এবং ক্ষমার গুরুত্বর কথা উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম X-এ এক বার্তায় তিনি জনগণকে সহানুভূতি এবং ভাতৃত্ববোধের ভাবনায় ঐক্যবদ্ধ মানসিকতা বজায় রেখে চলার আহ্বান জানান। 

September 8, 2024 12:08 AM

২০২৩ ব্যাচের আইএএস বিতর্কিত শিক্ষানবিশ পূজা খেদকরকে চাকরি থেকে বরখাস্ত করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকার ২০২৩ ব্যাচের বিতর্কিত শিক্ষানবিশ IAS পূজা খেড়েকরকে বরখাস্ত করেছে। সূত্রের খবর অনুযায়ী গতকালই সরকার ভারতীয় প্রশাসনিক সেবা শিক্ষানবিশি নিয়মাবলী ১৯৫৪ অনুযায়ী এই নির্দেশ নামা জারি হয়। পূজা খেড়েকরের বিরুদ্ধে পরীক্ষায় প্রতারণা এবং ভুয়ো ওবিসি ও অক্ষমতার কোটা ব্যবহারের অভিযোগ রয়েছে। ...

September 7, 2024 11:38 PM

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর রিয়াধে ভারত-উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আগামীকাল ভারত-উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আগামীকাল সৌদি আরবের রিয়াদ যাচ্ছেন। দু’দিনের এই সফরে তিনি জিসিসি সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে।       সফরের দ্বিতীয় পর্যায়ে ডঃ জয়শঙ্কর মঙ...

September 7, 2024 11:22 PM

বিজেপি শীর্ষ নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোন রকম আলোচনা শুরু করা সম্ভব নয়।

বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ্ বলেছেন, বিধানসভা নির্বাচনের পর  জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। আজ জম্মুতে এক জনসভায় তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন ৩৭০ ধারা বাতিলের পর জাতীয় পতাকার অধীনে প্রথম নির্বাচন হতে চলেছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট আবা...

September 7, 2024 9:55 PM

আর জি কর কান্ডে সুবিচারের দাবিতে আজও পথে নেমেছেনসমাজের সর্বস্তরের মানুষ। রাজভবন অভিযানে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন চিকিৎসকরা। আগামীকালও একাধিক কর্মসূচীর ঘোষণা।

আর জি কর কান্ডে সুবিচারের দাবিতে আজও পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। চিকিৎসকদের নিরাপত্তা দিতে রাজ্য সরকারের ব্যর্থতা এবং ঘটনার দ্রুত কিনারা করতে সিবিআই-এর দীর্ঘ সূত্রতার অভিযোগে চিকিৎসক, নার্স ও স্বাস্হ্য কর্মীরা আজ রাজভবন অভিযান করেন। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে মিছিল করে তারা ধর্মতলা পৌঁছ...

September 7, 2024 6:48 PM

অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলারা পদক জয়ে দ্বিতীয় স্থান রয়েছে।

অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলারা স্পেনের পন্টেভেদ্রায় ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের ফ্রিস্টাইলে আজ খেলা হবে। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন দুই ভারতীয় কুস্তিগীর।

September 7, 2024 6:43 PM

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী প্যারিস প্যারালিম্পিক্স-এ পদক জয়ী অ্যাথলিটদের, কোচ ও সাপোর্ট স্টাফদের সংবর্ধনা জানিয়েছেন।

দিল্লীতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং ক্রীড়া প্রতিমন্ত্রী Raksha Khadse প্যারিস প্যারালিম্পিক্স-এ পদক জয়ী অ্যাথলিটদের পাশাপাশি তাঁদের কোচ ও সাপোর্ট স্টাফদের সংবর্ধনা জানিয়েছেন।