September 8, 2024 2:40 PM

উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড় বলেছেন, সাক্ষরতা মানুষের মধ্যে মুক্তি নিয়ে আসে এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমায়।  

উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড় বলেছেন, সাক্ষরতা মানুষের মধ্যে মুক্তি নিয়ে আসে এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমায়।  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শ্রী ধনখড় জাতীয় শিক্ষানীতির ওপরে জোর দেন। তিনি বলেন, এই নীতি দেশের শিক্ষা জগতে আমূল পরিবর্তন আনবে, যা দে...

September 8, 2024 1:07 PM

অর্থসচিব হলেন আইএএস অফিসার তুহিন কান্ত পান্ডে।

উচ্চপদস্থ আইএএস আধিকারিক তুহিন কান্ত পান্ডেকে কেন্দ্রীয় অর্থ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। ১৯৮৭ সালের ওডিশা ক্যাডারের অফিসার শ্রী পান্ডে এর আগে অর্থ মন্ত্রকের জন উদ্যোগ দপ্তর এবং বিনিয়োগ ও সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন।

September 8, 2024 12:41 PM

বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা, মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিংগলসে চ্যাম্পিয়ন হয়েছেন।

বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা, মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিংগলসে চ্যাম্পিয়ন হয়েছেন। গতরাতে ফাইনালে দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৭-৫ , ৭-৫ এ স্ট্রেট সেটে হারিয়ে তাঁর প্রথম মার্কিন ওপেন খেতাব জিতে নেন। এটি তাঁর তৃতীয় গ্র্যান্ড স্লাম খেতাব। গতবছর তিনি এই প্রতিযোগিত...

September 8, 2024 12:12 PM

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষের সমাধানে ভারত ইতিবাচক ভূমিকা নিতে পারে।

ভারত এবং চীনের মত দেশই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সমাধানে ইতিবাচক ভূমিকা নিতে পারে বলে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মন্তব্য করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এ ব্যাপারে ভারতের প্রচেষ্টার কথা উল্লেখ করার দু দিনের মাথায় শ্রীমতি মেলোনির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকাল উত্তর ইটালির চা...

September 8, 2024 12:08 PM

আবুধাবির যুবরাজ হওয়ার পর এই প্রথম ভারত সফরে আসছেন শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তিনদিনের সফরে আজ ভারতে আসছেন ।আবুধাবির যুবরাজ হবার পর এই প্রথম তার ভারত সফর। তার সঙ্গে আবুধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, বাণিজ্য প্রতিনিধি এই সফরে আসছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে ,যুবরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্...

September 8, 2024 12:05 PM

উপরাষ্ট্রপতি শিক্ষাই সমাজের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায় এবং শিক্ষার মাধ্যমেই সমাজ বদল সম্ভব বলে বলেছেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, শিক্ষাই সমাজের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায় এবং শিক্ষার মাধ্যমেই সমাজ বদল সম্ভব। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গতকাল সৈনিক স্কুলের উদ্বোধন করে ভাষণ দেবার সময়, চিতরগড় সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে নিজের পরিচয় দেন তিনি। নবনির্মিত সৈনিক স্কুলের উন্নত পরিকা...

September 8, 2024 12:10 PM

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ সৌদি আরব, জার্মানি ও সুইজারল্যান্ডে তিন দেশ সফরে যাচ্ছেন।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ ভারত-উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সৌদি আরবের রিয়াদ যাচ্ছেন। দু’দিনের এই সফরে তিনি জিসিসি সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ।               সফরের দ্বিতীয় পর্যায়ে ডঃ জয়শঙ্কর মঙ্গলবার থেকে দু'দিনের সফর...

September 8, 2024 11:58 AM

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, একমাত্র কেন্দ্রীয় সরকারই পারে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে।

বিজেপির শীর্ষ নেতা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ্ বলেছেন,  জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোন রকম আলোচনা শুরু করা সম্ভব নয়। জম্মুতে গতকাল এক সভায় তিনি বলেন, ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম নির্বাচন হতে চলেছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট আব...

September 8, 2024 11:55 AM

বিশ্ব জুড়ে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে।

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ব্যক্তিবিশেষ, সম্প্রদায় এবং সমাজের জন্য সাক্ষরতার গুরুত্ব সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর আটই সেপ্টেম্বর এই দিনটিকে পালন করা হয়।  এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল ভাবনা ‘বহুভাষিক শিক্ষার প্রসার: পারস্পরিক বোঝাপড়া ও শান্তির জন্য সাক্ষরতা’। কেন্দ্রীয় স্ক...

September 8, 2024 11:51 AM

IMD, দেশের পূর্ব পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ- IMD, দেশের পূর্ব পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে।  মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গনা, ওডিশা, উপকূলীয় অন্ধপ্রদেশ এবং ইয়ানামে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে  আসাম মনিপুর,ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কোঙ্গন, গোয়া, বিদর্ভ , উপকূলবর্তী ক...