July 6, 2024 9:11 PM

সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের ২২ তারিখ।

সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের ২২ তারিখ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, আগস্টের ১২ তারিখ পর্যন্ত অধিবেশন চলবে। ২৩ শে জুলাই লোকসভায়  ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উচ্চ ও নিম্নকক্ষের সদস্য...

July 6, 2024 9:08 PM

নিট ইউজি-র কাউন্সেলিং পিছিয়ে যাওয়া নিয়ে যে খবর সম্প্রচারিত হয়েছে, তা ভুল বলে স্বাস্থ্যমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে।

নিট ইউজি-র কাউন্সেলিং পিছিয়ে যাওয়া নিয়ে যে খবর সম্প্রচারিত হয়েছে, তা ভুল বলে স্বাস্থ্যমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে। মন্ত্রক বলেছে, এখনও পর্যন্ত স্নাতকস্তরে ডাক্তারির প্রবেশিকায় কাউন্সেলিং-এর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণাই করা হয়নি। স্বাভাবিকভাবে তা পিছিয়ে যাওয়ারও কোনো প্রশ্ন ওঠেনা। আজ থেকেই এই কাউন্সেলি...

July 6, 2024 8:57 PM

মণিপুরে রাজ্যস্তরে বন মহোৎসব, প্রায় দু’হাজার চারা রোপণ।

Manipur'এর ইম্ফল পশ্চিম জেলার লামদেং মাখা লেইকাই-তে আজ রাজ্য স্তরে ৭৫তম VanMahotsav পালিত হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রকের তরফে এক বৃক্ষরোপণ অভিযানে প্রায় দু-হাজার বীজ বপন করা হয়। 'এক পেড়-মা কে নাম কর্মসূচির অধীনে এই অনুষ্ঠানে একাধিক পড়ুয়া তাদের মায়ের সঙ্গে পরিবেশ অনুকূল জীবনযাপনের শপথ নেন।

July 6, 2024 11:36 AM

প্রাথমিকে নিয়োগে ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির নিষ্পত্তি করতে সিবিআইকে অবিলম্বে দ্রুত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

প্রাথমিকে নিয়োগে ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির নিষ্পত্তি করতে সিবিআইকে অবিলম্বে দ্রুত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা গতকাল এই নির্দেশ দিয়ে বলেন, ডিজিটাল তথ্য উদ্ধার করতে দেশ-বিদেশের যেকোনওবিশেষজ্ঞ ও সংস্থার সাহায্য নিতে পারবে সিবিআই।‌ আগের শুনানিতে ওএমআর...

July 6, 2024 11:34 AM

ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টি

উত্তর পূর্ব রাজস্থান থেকে বাংলাদশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ও পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত এবং দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম আসাম পর্যন্ত দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার ৯’ই জুলাই পর্যন্ত উত্তরবঙ...

July 6, 2024 11:32 AM

রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা – এফএও চলতি বছরে বিশ্বের খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস আপডেট করেছে

রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা - এফএও চলতি বছরে বিশ্বের খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস আপডেট করেছে। এফএও এক বিজ্ঞপ্তিতে ২,৮৫৪ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে, যা একটি রেকর্ড। আর্জেন্টিনা এবং ব্রাজিলের পাশাপাশি তুরস্ক ও ইউক্রেনে ভুট্টার ফলন ভাল হবার সম্ভাবনার ওপর ভিত্তি করেই এই আপডেট।...

July 6, 2024 11:31 AM

মহিলাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ১২ রানে হারিয়ে দিয়েছে

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মহিলাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা  ভারতকে ১২ রানে হারিয়ে দিয়েছে । জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করে ভারত। স্মৃতি মান্ধানা ৪৬ রান করেন।  এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিক...

July 6, 2024 11:28 AM

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, চারদিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, চারদিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন। সফরের প্রথম দিনে তিনি আজ ভুবনেশ্বরে উৎকল মনি পণ্ডিত গোপাল বন্ধু দাসের ৯৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল শ্রীমতী মুর্মু, পুরীতে জগন্নাথ দেবের রথ যাত্রা প্রত্যক্ষ করবেন। সফরকালে রাষ্ট্রপতি , উদয়গিরি তেও যাবে...

July 6, 2024 11:27 AM

স্পেন উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে

স্পেন  উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে । কোয়ার্টার ফাইনালে গতরাতে স্পেন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে মিকেল মেরিনোর গোলে জয় পেয়ে যায় স্পেন।  অপর ম্যাচে ফ্রান্স পেনাল্টি শুট আউট এ ৫-৩ গোলে পর্তুগালকে হারিয়ে দিয়েছে। নির্ধ...

July 6, 2024 11:26 AM

বিপুলভাবে জয়লাভের জন্য লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন

ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়লাভের জন্য লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী, স্টার্মারের আমলে ভারত-ব্রিটেন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব সবক্ষেত্রেই আরো ইতিবাচক ও গঠনমূলক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। ভার...