July 7, 2024 10:15 AM

চারদিনের ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করবেন।

চারদিনের ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করবেন। আগামীকাল ভুবনেশ্বরের ঐতিহাসিক উদয়গিরি ও খণ্ডগিরি গুহা পরিদর্শন এবং বিভূতি কানুনগো কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস এবং উৎকল সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন তিনি। হরিদামদা গ্রামে ব্রহ্মকুমারীদের ডি...

July 7, 2024 10:13 AM

বহুজন সমাজ পার্টির তামিলনাড়ুর রাজ্য সভাপতি কে আর্মস্ট্রং এর খুনের ঘটনায় দোষীদের খুঁজে বার করতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বহুজন সমাজ পার্টির তামিলনাড়ুর রাজ্য সভাপতি কে আর্মস্ট্রং এর খুনের ঘটনায় দোষীদের খুঁজে বার করতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই আট জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রী স্টালিন। মৃতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং বি এস পি কর্মী ...

July 7, 2024 10:12 AM

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার ছিপ্পাগিরি এলাকায় শনিবার সম্পূর্ণতা অভিযান প্রকল্পের আওতায় এক সচেতন শিবিরের আয়োজন করা হয়।

অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার ছিপ্পাগিরি এলাকায় শনিবার সম্পূর্ণতা অভিযান প্রকল্পের আওতায় এক সচেতন শিবিরের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে নীতি আয়োগের আধিকারিক শ্রুতি সাগরওয়াল বলেন, কেন্দ্রীয় সরকার গত বছর জানুয়ারিতে যে উচ্চাকাঙ্খী জেলা এবং উচ্চাকাঙ্খী ব্লক কর্মসূচির সূচনা করেছিল তারই আওতায় সারা দেশে ৫শোটি অনগ...

July 7, 2024 10:11 AM

উত্তরাখন্ডে ভারী বৃষ্টির কারনে  ভূমিধসের ফলে  বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে।

উত্তরাখন্ডে ভারী বৃষ্টির কারনে  ভূমিধসের ফলে  বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে।  আবহাওয়া দফতর রবিববার পর্যন্ত ওই রাজ্যে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।  অবিরাম বৃষ্টিতে উত্তরাখন্ডের স্বাভাবিক জনজীবন ব্যাহত। চামোলি জেলায় বদ্রীনাথ জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় ধস নামার ফলে যান চলাচল বন্ধ রয়েছে। ...

July 7, 2024 10:09 AM

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গতকাল এক বৈঠকে দুই রাজ্যের মধ্যে অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গতকাল এক বৈঠকে দুই রাজ্যের মধ্যে অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এজন্য দুই রাজ্যের মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে দুটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। হায়দরাবাদের মহাত্মা জ্যোত...

July 7, 2024 10:06 AM

অসমে দ্বিতীয় দফার বন্যায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত।

অসমে দ্বিতীয় দফার বন্যায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ৩০টি জেলার প্রায় ২৪ লক্ষেরও বেশি মানুষ বন্যাকবলিত। তবে গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই। সাতচল্লিশ হাজার বন্যা দুর্গত মানুষ সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের চাল , ডাল , নুন , তেল দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়...

July 7, 2024 10:05 AM

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগামীকাল মণিপুর সফরে যাচ্ছেন।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগামীকাল মণিপুর সফরে যাচ্ছেন। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম মণিপুর সফর। এর আগে গতবছর মে মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাহুল গান্ধী তৃতীয়বার সেখানে যাচ্ছেন। দিল্লী থেকে শিলচর হয়ে রাহুল মণিপুরের জিরিবাম জেলায় পৌঁছবেন। তিনি সেখানে কয়েকটি ত্র...

July 7, 2024 9:58 AM

গাজা ভূখন্ডে ইজরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন।

গাজা ভূখন্ডে ইজরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। আহত বেশ কয়েকজন। হামাস পরিচালিত প্যালেস্তনীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি বিমান থেকে একটি স্কুল লক্ষ্য করে বোমা ফেলা হয়। সেখানে কয়েক হাজার শরণার্থী আশ্রয় নিয়েছিলেন। এদিকে, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক্স হ্যান্ডেলে জানিয়েছে...

July 7, 2024 10:03 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল তিন দিনের সরকারি সফরে রাশিয়া ও অস্ট্রিয়া যাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল তিন দিনের সরকারি সফরে রাশিয়া ও অস্ট্রিয়া যাচ্ছেন। সফরের প্রথম ধাপে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি মস্কো যাবেন। দু দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের বিভিন্ন পরিসর পর্যালোচনা সহ পারস্পরিক স্বার্...

July 6, 2024 10:03 PM

আগামীকাল রথযাত্রা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের সর্বত্রই।

আগামীকাল রথযাত্রা। সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহা সমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল কলকাতার ইস্কনের রথযাত্রার সূচনা করবেন। দুপুর দুটোয় অ্যালবার্ট রোডে ইস্কন মন্দির প্রাঙ্গনে রথের রশি টেনে রথযত্রার সূচনা করা হবে। রাজ্যের ঐতিহ্যবাহী ৬২৮ বছরের প্রাচীন হুগলীর মাহেশে...