July 8, 2024 9:17 PM

সুপ্রিম কোর্ট, মহিলা কর্মীদের রজঃস্বলা হওয়ার দিনগুলিতে ছুটি দেওয়ার ব্যাপারে রাজ্য ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কেন্দ্রকে একটি মডেল নীতি প্রণয়ন করতে বলেছে।

সুপ্রিম কোর্ট, মহিলা কর্মীদের রজঃস্বলা হওয়ার দিনগুলিতে ছুটি দেওয়ার ব্যাপারে রাজ্য ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কেন্দ্রকে একটি মডেল নীতি প্রণয়ন করতে বলেছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং ২ বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ আজ এই ছুটির জন্য দায়ের করা জনস্বার্থ ...

July 8, 2024 3:09 PM

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার আস্থা ভোটে জয়ী।

ঝাড়খন্ডে হেমন্ত সোরেন সরকার আস্থা ভোটে জয়ী হয়েছে। ঝাড়খন্ড মুক্তি মরচার ৪৫ জন বি্ধায়কই প্রস্তাবের পক্ষে ভোট দেন। আস্থা ভোটের জয়ী হতে ৩৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আস্থা প্রস্তাব পেশ করেন। অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো এই নিয়ে আলোচনার জন্য...

July 8, 2024 3:04 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের রাশিয়া ও অস্ট্রিয়া সফরে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের রাশিয়া ও অস্ট্রিয়া সকলের জন্য রওনা হয়েছেন। আজ রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, রাশিয়া ও অস্ট্রিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরো দৃঢ় করতে এই সফর এক সুন্দর সুযোগ এনে দিয়েছে। এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলা...

July 8, 2024 3:01 PM

প্যারিস ডায়মন্ড লীগে অ্যাথলেটিক্সে কেনিয়ার ফেইথ কিপিয়েগন দেড় হাজার মিটারে তাঁর নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

প্যারিস ডায়মন্ড লীগে অ্যাথলেটিক্সে কেনিয়ার Faith Kipyegon দেড় হাজার মিটারে তাঁর নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এই দূরত্ব অতিক্রম করতে তিনি সময় নিয়েছেন ৩’মিনিট ৪৯ দশমিক শূন্য/ চার সেকেন্ড। ইটালির ফ্লোরেন্সে গতবছর তিনি যে বিশ্বরেকর্ড করেছিলেন, তার চেয়ে শূন্য দশমিক শূন্য/৭ সেকেন্ড সময় কম ন...

July 8, 2024 2:51 PM

উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যপাল মধ্যে চলতে থাকা বিরোধের প্রেক্ষিতে, সুপ্রিম কোর্ট যৌথ সার্চ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে।

উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যপাল তথা আচার্য্য সি ভি আনন্দ বোসের মধ্যে চলতে থাকা বিরোধের প্রেক্ষিতে, সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগে পৃথক অথবা যৌথ সার্চ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে এই কমিটি দু সপ্তাহের মধ্যে গঠন করতে হবে। প্রত্যেক উপাচার্যের...

July 8, 2024 2:45 PM

সন্দেশখালির হিংসা নিয়ে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে।

সন্দেশখালির হিংসা নিয়ে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বিচারপতি বি. আর. গাভাই ও বিচারপতি কে. ভি. বিশ্বনাথনের বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়। বিচারপতি গাভাই প্রশ্ন তোলেন, কিছু ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য রাজ্য কেন আবেদনকারী হবে। জবাবে পশ্চিমবঙ্গ সরকারের...

July 8, 2024 1:12 PM

ভারতের অবিনাশ সাবলে প্যারিস ডায়মন্ড লীগে ৩’হাজার মিটার স্টিপল চেজে  নতুন জাতীয় রেকর্ড করেছেন।

 ভারতের অবিনাশ সাবলে প্যারিস ডায়মন্ড লীগে ৩’হাজার মিটার স্টিপল চেজে  নতুন জাতীয় রেকর্ড করেছেন। তিনি নিজের আগের রেকর্ডকেই ছাপিয়ে গেছেন।  ৩’হাজার মিটার স্টিপল চেজ শেষ করতে সাবলে সময় নেন ৮’মিনিট ৯ দশমিক ৯/১ সেকেন্ড।   ইথিওপিয়ার আব্রাহাম সিমে, ৮’মিনিট ২ দশমিক ৩/৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন।  

July 8, 2024 11:30 AM

সেন্ট ডেনিস রি-ইউনিয়ান ওপেন প্রতিযোগিতায় ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন।

সেন্ট ডেনিস রি-ইউনিয়ান ওপেন-২০২৪ প্রতিযোগিতায় ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন। গতকাল পুরুষদের সিঙ্গলসে তরুণ মানেপল্লী, জাপানের ইউদাই ওকিমোতো-কে ২১/১৫, ২১/১৫ গেমে হারিয়ে দিয়েছেন।   মহিলাদের সিঙ্গলসে ভারতের তসনিম মীর ২১/১৫, ২১/১৯ গেমে ভারতের’ই রশিতা শ্রীকে হারিয়ে খ...

July 8, 2024 11:28 AM

জাপানে ৬.৩ মাত্রার ভূমিকম্প।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে গতরাতে তীব্র ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ৫৩০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।

July 8, 2024 11:24 AM

ফ্রান্সে সংসদীয় নির্বাচনে আজ ফলাফল আসতে চলেছে।

ফ্রান্সে সংসদীয় নির্বাচনে আজ ফলাফল আসতে চলেছে। ৫৭৭ আসনের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৫০১ টি আসনের ফলাফল প্রকাশিত হবে। প্রথম রাউন্ডের ভোটে বাকি ৭৬ টি আসনের ফলাফল ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। মারিন লা পেনের অতি ডানপন্থী ন্যাশনাল র‍্যালি- RN, প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বামপন্থী...