July 11, 2024 12:42 PM

উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে মা–ছেলেকে রাস্তায় ফেলে মারধোরের ঘটনায় ভাইরাল ভিডিওর ভিত্তিতে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।

উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে মা–ছেলেকে রাস্তায় ফেলে মারধোরের ঘটনায় এলাকার ত্রাস জয়ন্ত সিং গ্রেফতার হওয়ার পর স্হানীয় তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে একজনকে এই দুষ্কৃতী ও তার দলবলের লাঠিপেটা করার ভাইরাল ভিডিওর ভিত্তিতে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। ২০২১ সালের ওই ঘটনা ছাড়াও এক নাবালককে ক্লাবের মধ্যে বিবস্ত...

July 11, 2024 12:40 PM

বাজারদর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স বাজার পরিদর্শন শুরু করেছে।

বাজারদর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স বাজার পরিদর্শন শুরু করেছে। গতকাল কাঁকুরগাছির VIP মার্কেটে  হানা দেন টাস্ক ফোর্স এবং এনফোর্সেন্ট ব্রাঞ্চের কর্তারা। সঙ্গে ছিল ফুলবাগান থানার পুলিশ। তাঁরা খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিভিন্ন শাক সবজির দাম সম্পর্কে খো...

July 11, 2024 12:39 PM

বিভিন্ন সরকারি দফতর ও ভবনগুলিতে বিদ্যুত খরচে রাশ টানতে রাজ্য সরকার ১৬ দফা নির্দেশিকা জারি করেছে।

বিভিন্ন সরকারি দফতর ও ভবনগুলিতে বিদ্যুত খরচে রাশ টানতে রাজ্য সরকার ১৬ দফা নির্দেশিকা জারি করেছে। বিদ্যুতের অপচয় নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পর বিভিন্ন দফতরে বিদ্যুত ব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার।      এরই অঙ্গ হিসাবে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার জারি করা নির্দেশিকা স...

July 11, 2024 12:37 PM

প্রশ্ন ফাঁসের জেরে সুপ্রিম কোর্ট, এবছরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নতুন করে নেবার নির্দেশ দেয় কিনা, আজ সেদিকেই নজর থাকবে সবার।

প্রশ্ন ফাঁসের জেরে সুপ্রিম কোর্ট, এবছরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নতুন করে নেবার নির্দেশ দেয় কিনা, আজ সেদিকেই নজর থাকবে সবার। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ মেনে গতকাল হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার। নিট ইউজি ২০২৪ এ গণহারে অনিয়মের কথা অস্বীকার করে এত...

July 11, 2024 12:36 PM

আজ বিশ্ব জনসংখ্যা দিবস।

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা সম্পর্কে সচেতনতা প্রসারের বার্তা দিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি । বিশ্ব জনসংখ্যা দিবসের এবছরের মূল ভাবনা সবার জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে প্রজনন অধিকার ,পরিবার পরিকল্পনা ও দৃঢ় উন্নয়নের উপর গুরুত্ব প্রদান। ক্রম বর্ধমানের জনসংখ্যা ,অর্থনৈতিক অগ্রগতি, ক...

July 11, 2024 12:31 PM

অমরনাথ তীর্থযাত্রীদের আরো একটি দল, জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে পবিত্র গুহামন্দিরের উদ্দেশে রওনা হয়েছেন।

অমরনাথ তীর্থযাত্রীদের আরো একটি দল, জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে পবিত্র গুহামন্দিরের উদ্দেশে রওনা হয়েছেন। আজ সকালে ১৯১’টি গাড়িতে করে ৪’হাজার ৮৮৫ জন তীর্থযাত্রী অমরনাথজী  মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন।  ১৮’শ ৯৪ জন বালতাল পথে এবং ২’হাজার ৯৯১ জন পহেলগাঁও পথে তীর্থযাত্রীরা যাবেন।

July 11, 2024 12:30 PM

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় বর্ষণজনিত কারণে ২২ জনের মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় বর্ষণজনিত কারণে ২২ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তরাই অঞ্চলের শ্রাবস্তী জেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন,  প্রতাপগড়ে ১১ জন, সুলতানপুরে ছয়জন এবং চান্দৌলি জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। গোন্ডা থেকে মাইলানি...

July 11, 2024 12:24 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ও অস্ট্রিয়া,  দু দেশের সরকারি সফর শেষ করে নতুনদিল্লি পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ও অস্ট্রিয়া,  দু দেশের সরকারি সফর শেষ করে নতুনদিল্লি পৌঁছেছেন। তিনি সোমবার রাশিয়া এবং অস্ট্রিয়ায় তিন দিনের সরকারী সফর শুরু করেন। সফরের প্রথম পর্বে মস্কো এবং দ্বিতীয় ও শেষ পর্যায়ে ভিয়েনায় যান। তিনি বলেন যে তাঁর অস্ট্রিয়া সফর ঐতিহাসিক এবং অত্যন্ত ফলপ্রসূ।  স...

July 11, 2024 12:23 PM

আবহাওয়া দফতর রবিবার পর্যন্ত কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দফতর রবিবার পর্যন্ত কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী তিনদিন গুজরাটেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ , সিকিম, মেঘালয় এবং বিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।  উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে...

July 11, 2024 12:21 PM

সংযুক্ত আরব আমিরশাহীতে কাজে গিয়ে গুরুতর অসুস্থ ভারতীয় নাগরিক সিবিমোন বাবুকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আবুধাবির ভারতীয় দূতাবাস যথাসম্ভব সাহায্য করছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে কাজে গিয়ে গুরুতর অসুস্থ ভারতীয় নাগরিক সিবিমোন বাবুকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আবুধাবির ভারতীয় দূতাবাস যথাসম্ভব সাহায্য করছে। চলতি বছরের গোড়ার দিকে ওই ব্যক্তি ‘ভিসিট ভিসা’য় আমিরশাহী যান। স্থানীয় একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছিলেন তিনি। গত ২২শে এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হন...