September 22, 2024 4:29 PM

printer

বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন বনাঞ্চলে গন্ডার সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন ।

বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন বনাঞ্চলে গন্ডার সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন । আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী গন্ডার সংরক্ষণে নিযুক্ত সংশ্লিষ্ট সকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এক শৃঙ্গির গন্ডারের বাসভূমি হিসাবে ভারত গর্বিত। তিনি তাঁর অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে সফরের কথাও স্মরণ করেছেন।

      উল্লেখ্য প্রতি বছর ২২-শে সেপ্টেম্বর গন্ডার সংরক্ষণ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সারা বিশ্বে গন্ডার দিবস পালন করা হয়।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।