প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের সফরে আগামীকাল ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে পূর্বাঞ্চলীয় সচিব জয়দীপ মজুমদার জানান, এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেই যাচ্ছেন। ভারত ও ব্রুনেই-এর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০-তম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ। শ্রী মজুমদার বলেন, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে সম্পর্কে যে দৃষ্টিভঙ্গী, সেক্ষেত্রে ব্রুনেই হল এক গুরুত্বপূর্ণ অংশীদার।
সফরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী, আগামী চৌঠা ও পাঁচই সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন। ৬’বছর পর শ্রী মোদী আবার সিঙ্গাপুর যাচ্ছেন।